advertisement

অ্যাপোলের বিরুদ্ধে সরব সঞ্জয়ের স্ত্রী ও পরিবার, সামনে আসছে হাসাপাতালের নানা মিথ্যে !

Last Updated:

চিকিৎসায় গাফিলতি ও বিলে কারচুপি। মূলত এই দুটি অভিযোগেই অ্যাপোলের বিরুদ্ধে সরব হয়েছিলেন সঞ্জয়ের স্ত্রী ও পরিবার।

#কলকাতা: চিকিৎসায় গাফিলতি ও বিলে কারচুপি। মূলত এই দুটি অভিযোগেই অ্যাপোলের বিরুদ্ধে সরব হয়েছিলেন সঞ্জয়ের স্ত্রী ও পরিবার। সেই অভিযোগ খারিজে একের পর এক অজুহাত দিয়েছিল অ্যাপোলো। সাফাই দিতে সাংবাদিকদের সামনে আসেন অ্যাপোলের সিওও। হাসপাতালের শীর্ষকর্তা সেদিন সত্যিটা চাপা দিতে চেয়েছিলেন। বিশেষজ্ঞ কমিটির রিপোর্টেই তা স্পষ্ট।
সঞ্জয়ের চিকিৎসায় গাফিলতি হয়নি। বাড়তি বিলের অভিযোগও ঠিক নয়। ২৬ ফেব্রুয়ারি অ্যাপোলো কর্তার একের পর এক দাবি ছিল স্রেফ মুখ লোকানোর চেষ্টা।
লিভারের চিকিৎসা
advertisement
রিপোর্ট জানাল,
লিভারের রক্তক্ষরণ বন্ধে কোনও চিকিৎ‍সাই হয়নি। ওষুধ দিয়েও রক্তক্ষরণ বন্ধের চেষ্টা হয়নি। এতেই অবস্থার অবনতি হয়।
-
আকাশছোঁয়া বিল
রিপোর্ট জানাল
বেশ কিছু প্রয়োজনীয় পরীক্ষা করাই হয়নি। ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে কোনও চিকিৎসক সঞ্জয়কে দেখেননি। ১ বার অ্যানেস্থেশিয়া করে ৪ বারের টাকা নেওয়া হয়।
advertisement
-
মেডিক্লেম বাতিল
রিপোর্ট জানাল
বিলিং বিভাগের কাজে প্রচুর অস্বচ্ছতা। মেডিক্লেম বাতিলের কারণ থাকতে পারে না। জোর করে রোগীর পরিবারকে বাধ্য করা হয়
কোন কোন বিশেষজ্ঞ চিকিৎসক সঞ্জয়কে দেখেছেন, কিভাবে তাঁর চিকিৎসা হয়েছিল - এসব নিয়েও গালভরা দাবি করেছিল হাসপাতাল। সবটাই যে ছিল সত্যি ঢাকার চেষ্টা, তা এখন অনেকটাই পরিস্কার।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
অ্যাপোলের বিরুদ্ধে সরব সঞ্জয়ের স্ত্রী ও পরিবার, সামনে আসছে হাসাপাতালের নানা মিথ্যে !
Next Article
advertisement
Rahul Arunoday Banerjee: "রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
"রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
  • শনিবার, রিজেন্ট পার্ক থানায় দুপুর ২ টোর পর FIR করবে আর্টিস্ট ফোরাম

  • প্রশ্ন একটাই, অভিনেতা রাহুলের মৃত্যুর মূল কারণ কী?

  • শনিবার, ‘জাস্টিস ফর রাহুল’-র মিছিলে হাঁটবেন না আর্টিস্ট ফোরামের সদস্যরা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement