advertisement

আত্মবিশ্বাস অনেকটাই বেড়ে গেল অনুব্রতর! আইনজীবীর কাছে যা বললেন, অবিশ্বাস্য

Last Updated:

Anubrata Mondal: সোমবার অনুব্রতর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তাঁর আইনজীবী অনির্বাণ গুহঠাকুরতা। সূত্রের খবর, অনুব্রত আইনজীবীর কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরো বক্তব্য শুনে বলেন, ''গতকাল আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেহালায় আমার সমর্থনে যা বলেছেন, তা কাম্য ছিল।''

ফের চনমনে অনুব্রত মণ্ডল
ফের চনমনে অনুব্রত মণ্ডল
#কলকাতা: বেহালায় প্রাক স্বাধীনতা দিবসের অনুষ্ঠান। সেখান থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুব্রত মণ্ডলের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছেন। অনুব্রত মণ্ডলের গ্রেফতারি নিয়েও প্রশ্ন তুলেছেন তৃণমূল নেত্রী। পাশাপাশি তিনি সভা থেকে সংবাদ মাধ্যম এবং বিজেপি-কংগ্রেস এবং সিপিএমকে নিশানা করেছেন। আর 'দিদি'র তাঁর পাশে দাঁড়ানোর খবর শুনতেই রীতিমতো উৎফুল্ল 'কেষ্ট'। গ্রেফতারের পর থেকে অবশ্য মনমরাই ছিলেন অনুব্রত। কিন্তু হঠাৎই 'দিদি'র বার্তায় মন ফুরফুরে অনুব্রত মণ্ডলের।
সোমবার অনুব্রতর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তাঁর আইনজীবী অনির্বাণ গুহঠাকুরতা। সূত্রের খবর, অনুব্রত আইনজীবীর কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরো বক্তব্য শুনে বলেন, ''গতকাল আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেহালায় আমার সমর্থনে যা বলেছেন, তা কাম্য ছিল। আমি জানতাম দিদি আমার পাশে থাকবেন। আমি কোন অপরাধ করিনি। দিদি সেটা বুঝতে পেরেছেন। দিদি আমার সমর্থনে কথা বলায় আমার আত্মবিশ্বাস অনেকটাই বেড়ে গিয়েছে। আমি নিজেকে নিয়ে অনেকটাই স্বস্তি অনুভব করছি।''
advertisement
advertisement
বস্তুত, পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারি নিয়ে মুখই খোলেননি মমতা। মন্ত্রিসভা থেকে পার্থকে সরিয়েও দিয়েছেন। রবিবার পার্থর বিধানসভা এলাকাতে গিয়ে পার্থ নয়, বরং সরাসরি অনুব্রতর পাশে দাঁড়ান মমতা। বলেন, ''আর কতজনকে গ্রেফতার করবে? আমি জেল ভরো আন্দোলেনের ডাক দেব৷ একটা কেষ্টকে ধরলে লক্ষ কেষ্ট আছে, কেষ্টরা ভয় পাবে না।"
advertisement
এখানেই শেষ নয়, সরাসরি অনুব্রতর গ্রেফতারি নিয়ে প্রশ্ন তুলে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ''অনুব্রতকে গ্রেফতার কেন? কী করেছিল? কেষ্টকে জেলে আটকালে কী হবে? ওদের এজেন্সির কিছু লোক রয়েছে, তাঁদের টাকা দিয়ে পোষে। মাঝরাতে কেন সিবিআই বাড়িতে ঢুকছে? কেষ্টর বাড়িতে তাণ্ডব চালিয়েছে সিবিআই।'' ব্যস, দলনেত্রীর এই বার্তা পেয়েই রীতিমতো মনখুশ অনুব্রতর।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
আত্মবিশ্বাস অনেকটাই বেড়ে গেল অনুব্রতর! আইনজীবীর কাছে যা বললেন, অবিশ্বাস্য
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement