advertisement

Bidisha Dey Majumder Suicide Update: ব্যয় বহুল জীবনযাপন, ছিল না আয়, দেনায় জড়িয়ে পড়েছিলেন বিদিশা? দাবি অনুভবের

Last Updated:

অনুভব বেরাকে বিদিশা ভালবাসতেন বলে দাবি করেছেন মৃত মডেলের একাধিক বন্ধু৷

বিদিশা এবং অনুভব৷
বিদিশা এবং অনুভব৷
#অনুপ চক্রবর্তী, কলকাতা: মডেল- অভিনেত্রী বিদিশা দে মজুমদারের আত্মহত্যার পিছনে কি আর্থিক অনটনও অন্যতম কারণ? পুুলিশি জেরায় সেদিকেই ইঙ্গিত করল বিদিশার ঘনিষ্ঠ বন্ধু অনুভব বেরা৷ শুক্রবারই দমদম থানায় অনুভবকে জেরা করে পুলিশ৷ সূত্রের খবর, পুলিশের কাছে অনুভব দাবি করেছে, ব্যয়বহুল জীবনযাপন করলেও তার সঙ্গে সঙ্গতি রেখে আয় ছিল না বিদিশার৷ যার ফলে, বিপুল দেনার দায়েও জড়িয়ে পড়েছিলেন তিনি৷
যদিও অনুভবের এই দাবি সঠিক কি না, তা খতিয়ে দেখছে পুলিশ৷ বিদিশার পরিবারের সঙ্গেও কথা বলবেন তদন্তকারীরা৷
advertisement
অনুভব বেরাকে বিদিশা ভালবাসতেন বলে দাবি করেছেন মৃত মডেলের একাধিক বন্ধু৷ অনুভব যদিও দাবি করেছেন, তাঁর সঙ্গে বিদিশার শুধুই বন্ধুত্বের সম্পর্ক ছিল৷ যদিও তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, জামশেদপুরের হোটেলে একসঙ্গে রাত কাটিয়েছিলেন বিদিশা এবং অনুভব৷ সেই ঘরের বুকিং ছিল অনুভবের নামেই৷
advertisement
পুলিশি জেরায় অনুূভব দাবি করেছেন, পেশাদার মডেল হওয়ার জন্যই কাঁকিনাড়ার বাড়ি ছেড়ে নাগেরবাজারে এসে ভাড়া থাকতে শুরু করেছিলেন৷ কিন্তু বিদিশা যে ধরনের জীবনযাপন করছিলেন, সেই অনুযায়ী মডেলিং বা অভিনয় থেকে তিনি আয় করতে পারছিলেন না বলেই দাবি করেছেন অনুভব৷ সেই কারণেই ধারদেনাতেও জড়িয়ে পড়েন তিনি৷ সেই সমস্ত ঋণ শোধ করা নিয়েও চাপে ছিলেন উঠতি এই মডেল৷
advertisement
বিদিশার সুইসাইড নোট আগেই উদ্ধার করেছে পুলিশ৷ সেই সুইসাইড নোটে অবশ্য মৃত্যুর জন্য কাউকে দায়ী করে যাননি তিনি৷ তবে কাজ নিয়ে যে তিনি চাপে ছিলেন, সুইসাইড নোটে সেই ইঙ্গিত দিয়েছেন বিদিশাও৷ অনুভবের দাবি কতটা সঠিক, তা জানতে বিদিশার পরিবারের সঙ্গেও কথা বলছে পুলিশ৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Bidisha Dey Majumder Suicide Update: ব্যয় বহুল জীবনযাপন, ছিল না আয়, দেনায় জড়িয়ে পড়েছিলেন বিদিশা? দাবি অনুভবের
Next Article
advertisement
Iran USA War Update: বুধবার থেকেই মাইক্রোসফট, গুগল, ইন্টেল-এর মতো মার্কিন সংস্থায় হামলা? চরম হুঁশিয়ারি দিল ইরান
বুধবার থেকেই মাইক্রোসফট, গুগল, ইন্টেল-এর মতো মার্কিন সংস্থায় হামলা? চরম হুঁশিয়ারি দিল ইরান
  • এবার মার্কিন তথ্যপ্রযুক্তি সংস্থাগুলিকে নিশানা করবে ইরান?

  • মাইক্রোসফট, মেটা, ইন্টেল-এর মতো সংস্থায় হামলার হুঁশিয়ারি৷

  • বুধবার রাত থেকেই হামলা, চরম হুঁশিয়ারি তেহরানের৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement