advertisement

Farakka Bridge Collapse: ২ জনের অবস্থা অত্যন্ত সংকটজনক, ফরাক্কায় ব্রিজ তৈরি আপাতত বন্ধ হয়ে গেল

Last Updated:

ব্রিজ বিপর্যয়ে আহতদের কলকাতায় আনা হয়েছে৷ আহতদের মধ্যে ২ জনের অবস্থা সংকটজনক৷ বেনারসের বাসিন্দা মুকেশের কোমর ও পায়ে গুরুতর আঘাত লেগেছে৷

#কলকাতা: ফরাক্কা ব্রিজ নির্মাণের কাজ আপাতত স্থগিত করে দিল জাতীয় সড়ক কর্তৃপক্ষ৷ মোট ৪০০ শ্রমিক ব্রিজ নির্মাণের কাজ করছিলেন৷ রবিবার কাজে ছিলেন ৬০ জন শ্রমিক৷ সরকারি নিয়ম মেনে তাঁদের আর্থিক সাহায্য দেওয়া হবে বলে জানালেন NHAI প্রজেক্ট ডিরেক্টর৷ তবে ধ্বংসস্তূপে কেউ আটকে নেই বলে জানা গিয়েছে৷ ঘটনার সমান্তরাল তদন্ত করবে মালদহ জেলা পুলিশ৷
ব্রিজ বিপর্যয়ে আহতদের কলকাতায় আনা হয়েছে৷ আহতদের মধ্যে ২ জনের অবস্থা সংকটজনক৷ বেনারসের বাসিন্দা মুকেশের কোমর ও পায়ে গুরুতর আঘাত লেগেছে৷ বিহারের বাসিন্দা রঞ্জন কুমারের কোমর ও মাথায় গভীর ক্ষত রয়েছে৷ তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছে৷
মাত্র দেড় বছরের মাথাতেই হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে ফরাক্কার নির্মীয়মাণ ব্রিজ৷ বেঘোরে প্রাণ গিয়েছে অন্তত ২ জনের৷ ধ্বংসস্তূপে চাপা পড়ে মৃত্যু হয়েছে ইঞ্জিনিয়ার শ্রীনিবাস রাওয়ের৷ মৃত্যু হল জুনিয়র ইঞ্জিনিয়ার সচিন প্রতাপের৷ সচিন উত্তরপ্রদেশের বাসিন্দা৷
advertisement
advertisement
প্রাথমিক ভাবে বিশেষজ্ঞদের অনুমান সেতু তৈরিতে পদ্ধতিগত ত্রুটি থাকতে পারে৷ রবিবার সন্ধে সাড়ে ৭টায় যখন দুর্ঘটনাটি ঘটে, তখন কাজ করছিলেন ৫০ জন শ্রমিক৷ পুলিশ ও বিপর্যয় মোকাবিলা দল ধ্বংসস্তূপ সরানোর কাজ করছে৷
২০১৯ সালের পয়লা জানুয়ারি সেতুটি তৈরির কাজ শুরু হয়৷ জাতীয় সড়ক কর্তৃপক্ষের তত্ত্বাবধানে কাজ শুরু হয়৷ দক্ষিণ ভারত ও চিনের দুটি সংস্থা ব্রিজটি নির্মাণ করছে৷ এই দুটি সংস্থা আবার কেন্দ্রের ‘নমামি গঙ্গে’ মিশনের সঙ্গেও যুক্ত৷
advertisement
ব্রিজ ভেঙে পড়ায় কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়র বক্তব্য, 'গাফিলতি রয়েছে কি না দেখতে হবে তদন্ত করে৷ ব্রিজ ভেঙে পড়ার মতো দুর্ঘটনায় রাজনীতি ঠিক নয়৷' অন্যদিকে কেন্দ্রকে তুলোধনা করে কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী বলেন, 'ব্রিজ বিপর্যয়ের দায় কেন্দ্রের৷ কেন্দ্রের উদাসীনতাতেই এই ঘটনা৷ এটা অপরাধ৷ তদন্ত হোক৷'
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Farakka Bridge Collapse: ২ জনের অবস্থা অত্যন্ত সংকটজনক, ফরাক্কায় ব্রিজ তৈরি আপাতত বন্ধ হয়ে গেল
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement