advertisement

Anis Khan Death Protest Rally: আনিস মৃত্যুর প্রতিবাদে মহাকরণ অভিযান, উত্তেজনা শিয়ালদহে, অবরুদ্ধ রাজপথ

Last Updated:

বিক্ষোভকারীদের দাবি ছিল, আনিস খানের (Anis Khan Death Protest Rally) হত্যাকারীদের গ্রেফতারি না হওয়া পর্যন্ত তাঁরা মহাকরণের সামনে অবস্থান করবেন৷

আনিস খানের মৃত্যুর প্রতিবাদে ছাত্রছাত্রীদের মিছিল৷
আনিস খানের মৃত্যুর প্রতিবাদে ছাত্রছাত্রীদের মিছিল৷
#কলকাতা: ছাত্রনেতা আনিস খানের মৃত্যুর (Anis Khan Death Case) প্রতিবাদে অবরুদ্ধ হল মধ্য কলকাতার একটা বড় অংশ৷ পুলিশ বিক্ষোভকারী ধস্তাধস্তিতে ছড়ালো উত্তেজনা৷ আনিস খানের (Anis Khan) হত্যাকারীদের গ্রেফতারির দাবিতে এ দিন আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা পার্ক সার্কাস থেকে মিছিল করে মহাকরণ অভিযানের ডাক দেন৷ সেই মিছিলে পা মেলান বহু সাধারণ মানুষ এবং সমাজকর্মীরা৷ সবমিলিয়ে কয়েক হাজার প্রতিবাদকারী মিছিলে অংশ নেন৷
বিক্ষোভকারীদের দাবি ছিল, আনিস খানের (Anis Khan Death Protest Rally) হত্যাকারীদের গ্রেফতারি না হওয়া পর্যন্ত তাঁরা মহাকরণের সামনে অবস্থান করবেন৷ প্রথমে পার্ক সার্কাস মোড়েই মানব বন্ধন তৈরি করেন বিক্ষোভকারীরা৷ তার পর মিছিল করে মহাকরণের দিকে এগোতে থাকেন তাঁরা৷ আলিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের উদ্যোগে মিছিল হলেও তাতে অংশ নেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্রছাত্রীও৷
advertisement
রাস্তাতেই বসে পড়েন বিক্ষোভকারীরা৷ 
advertisement
পুলিশ মিছিল আটকালে তাঁরাও যে পাল্টা প্রতিরোধের পথে হাঁটবেন, তা স্পষ্ট করে দেন মিছিলে থাকা ছাত্রছাত্রীরা৷ মিছিল থেকে  'উই ওয়ান্ট জাস্টিস' স্লোগান৷ আনিস খানের মৃত্যুর ৭২ ঘণ্টা পরেও কেন কোন অপরাধী ধরা পড়ল না, সেই প্রশ্ন তোলেন বিক্ষোভকারীরা৷
advertisement
প্রাথমিক ভাবে ঠিক ছিল, মল্লিকবাজার, এজেসি বোস রোড, এস এন ব্যানার্জী রোড হয়ে ধর্মতলার দিকে এগোবে মিছিল৷ সেই মতো ডোরিনা ক্রসিংয়ে মিছিল আটকাতে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা তৈরি করে পুলিশ৷ কিন্তু মিছিল মৌলালি মোড়ে এসে পৌঁছনোর পরে বিক্ষোভকারীরা এস এন ব্যানার্জী রোডে না ঢুকে শিয়ালদহের দিকে এগোতে থাকে৷ পুলিশ প্রাথমিক ভাবে মিছিল আটকানোর চেষ্টা করলে বিক্ষোভকারীদের সঙ্গে তাদের ধস্তাধস্তিও হয়৷ শেষ পর্যন্ত অবশ্য মিছিল এগোতে দেয় পুলিশ৷
advertisement
এর পর শিয়ালদহ উড়ালপুলে উঠে সেখানেই বসে পড়েন বিক্ষোভকারীরা৷ ফলে শিয়ালদহ ফ্লাইওভার সহ এজেসি বোস রোড, এম জি রোডের মতো গুরুত্বপূর্ণ সব রাস্তাই অবরুদ্ধ হয়ে পড়ে৷ বিক্ষোভকারীরা জানিয়ে দেয়, তাঁরা নিজেদের মতো রুটেই মহাকরণের দিকে এগোবেন৷ মিছিল কোন পথে এগোবে তা বুঝতে না পেরে বিভ্রান্ত হয়ে পড়ে পুলিশও৷ কলকাতা পুলিশের পদস্থ কর্তারা গিয়ে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে তাঁদের বোঝানোর চেষ্টা করেন৷ যদিও পুলিশের আবেদন সাড়া দেননি বিক্ষোভকারীরা৷ বরং তাঁরা হুঁশিয়ারি দেন, যেভাবেই হোক তাঁরা মহাকরণে পৌঁছবেন৷ এর পরেও দাবিপূরণ না হলে তাঁরা নবান্ন অভিযানে যাবেন বলে জানিয়ে দেন বিক্ষোভকারীরা৷
advertisement
শেষ পর্যন্ত এম জি রোড হয়ে মিছিল কলেজ স্ট্রিট পর্যন্ত নিয়ে যাওয়ার অনুমতি দেয় পুলিশ৷ যদিও মহাকরণ পর্যন্ত মিছিল নিয়ে যাওয়ার দাবিতে অনড় ছাত্রছাত্রীরা৷
Sanhyik Ghosh
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Anis Khan Death Protest Rally: আনিস মৃত্যুর প্রতিবাদে মহাকরণ অভিযান, উত্তেজনা শিয়ালদহে, অবরুদ্ধ রাজপথ
Next Article
advertisement
‘দাদাগিরি নয়, টেকনিশিয়ানদের স্বার্থ বড়...!’ টলিউডের ‘হুমকি’ সংস্কৃতি নিয়ে সরব দেব, পাল্টা জবাব স্বরূপ বিশ্বাসেরও
‘দাদাগিরি নয়, টেকনিশিয়ানদের স্বার্থ বড়...!’ টলিউডের ‘হুমকি’ সংস্কৃতি নিয়ে সরব দেব, পাল্টা জবাব স্বরূপ বিশ্বাসেরও
  • ‘দাদাগিরি নয়, টেকনিশিয়ানদের স্বার্থ বড়...!’

  • টলিউডের ‘হুমকি’ সংস্কৃতি নিয়ে সরব দেব

  • পাল্টা জবাব স্বরূপ বিশ্বাসেরও

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement