advertisement

Amit Shah In Bengal: জোড়াসাঁকোয় অমিত শাহ...! কবিগুরুর মূর্তিতে মাল্যদান, 'ভিসিটরস' বুকে কী লিখলেন 'অতিথি'?

Last Updated:

Amit Shah In Bengal: রবীন্দ্র জয়ন্তীতে আজ কলকাতায় অমিত শাহ। রবীন্দ্র মূর্তিতে মাল্যদান করার পাশাপাশি ঠাকুরবাড়ি ঘুরে দেখেন অমিত শাহ।

কলকাতা: রবীন্দ্র জয়ন্তীতে আজ কলকাতায় অমিত শাহ। গতকাল কর্ণাটক বিধানসভা নির্বাচনের শেষ প্রচার সেরে রাতেই কলকাতায় পৌঁছন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আজ তাঁর একাধিক অরাজনৈতিক কর্মসূচি রয়েছে বাংলাজুড়ে। জোড়াসাঁকো ঠাকুর বাড়ি ঘুরে বনগাঁর পেট্রাপোল সীমান্তে BSF-এর অনুষ্ঠানে যোগ দেবেন অমিত শাহ।
রবীন্দ্র মূর্তিতে মাল্যদান করার পাশাপাশি ঠাকুরবাড়ি ঘুরে দেখেন অমিত শাহ। ঠাকুরবাড়ির প্রথা মেনে ভিসিটর’স বুকে লিখে দেন অভিজ্ঞতা।
advertisement
আকাশপথে এর পরেই পেট্রাপোলে যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখানে একটি সরকারি অনুষ্ঠান রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। পেট্রাপোল থেকে কলকাতা বিমানবন্দর হয়ে ফের অমিত শাহ ফিরবেন নিউটাউনের হোটেলে। এরপর বিকেলে সাইন্স সিটিতে দুটি অনুষ্ঠানে অংশ নেবেন অমিত শাহ।
advertisement
বিকেলে প্রথমে বিকেল পাঁচটায় কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক আয়োজিত অনুষ্ঠানে অংশ নেওয়ার পাশাপাশি রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে একটি সংগঠনের অনুষ্ঠানে আজ সন্ধ্যায় অংশ নেবেন এবং সেখানে তিনি বক্তব্য রাখবেন। আজ মঙ্গলবারই রাতে দিল্লি ফিরে যাওয়ার কথা অমিত শাহর।ঠাসা কর্মসূচিতে আজ অমিত শাহর বঙ্গ সফর। সকাল দশটা বেজে চল্লিশ মিনিটে ২৫শে বৈশাখ উপলক্ষে জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে যাবেন অমিত শাহ। রবীন্দ্র মূর্তিতে মাল্যদান করার পাশাপাশি ঠাকুরবাড়ি ঘুরে দেখার পর আকাশপথে পেট্রাপোলে যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
advertisement
সেখানে একটি সরকারি অনুষ্ঠান রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। পেট্রাপোল থেকে কলকাতা বিমানবন্দর হয়ে ফের অমিত শাহ ফিরবেন নিউটাউনের হোটেলে। এরপর বিকেলে সাইন্স সিটিতে দুটি অনুষ্ঠানে অংশ নেবেন অমিত শাহ।
বিকেলে প্রথমে বিকেল পাঁচটায় কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক আয়োজিত অনুষ্ঠানে অংশ নেওয়ার পাশাপাশি রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে একটি সংগঠনের অনুষ্ঠানে আজ সন্ধ্যায় অংশ নেবেন এবং সেখানে তিনি বক্তব্য রাখবেন। আজ মঙ্গলবারই রাতে দিল্লি ফিরে যাওয়ার কথা অমিত শাহর।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Amit Shah In Bengal: জোড়াসাঁকোয় অমিত শাহ...! কবিগুরুর মূর্তিতে মাল্যদান, 'ভিসিটরস' বুকে কী লিখলেন 'অতিথি'?
Next Article
advertisement
West Bengal Opinion Poll: বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
  • বাংলায় বিধানসভা ভোটে এবার হাড্ডাহাড্ডি লড়াই?

  • কার দখলে কত আসন, মুখ্যমন্ত্রী হিসেবে কাকে পছন্দ?

  • News 18 জনমত সমীক্ষায় চমকে দেওয়া ইঙ্গিত৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement