ডঃ বিধানচন্দ্র রায় অমর, তাই তাঁর জন্ম ও মৃত্যু একই দিনে, মন্তব্য করে বিড়ম্বনায় নির্মল মাজি
Last Updated:
চিকিৎসক নির্মল মাজির মুখেই চিকিৎসা শাস্ত্রের ইতিহাস নিয়ে ভুল তথ্য
#কলকাতা: চিকিৎসক দিবসে মেডিক্যাল কলেজে বিধানচন্দ্র রায়ের মূর্তি স্থাপনা। তা নিয়েও অনুষ্ঠানে নির্মল হাসির রোল। এর আগে বিধানচন্দ্র রায়কে শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে চিকিৎসা শাস্ত্রের ইতিহাসই বদলে ফেললেন রাজ্য মেডিক্যাল কাউন্সিলের সভাপতি নির্মল মাজি। ‘বিধান রায়ের ব্রোঞ্জ নির্মিত মর্মরমূর্তি’ বিতর্কের দানা বেঁধেছে তাঁর মন্তব্যে সঙ্গে এও বলেছেন ডঃ বিধানচন্দ্র রায় অমর তাই তাঁর জন্ম ও মৃত্যু একই দিনে ৷
তাঁর দাবি, কলকাতা মেডিক্যাল কলেজ থেকেই এম বি ডিগ্রি পান স্যর রোনাল্ড রস। নির্মলের এমন মন্তব্যে হাসির রোল সর্বত্র।
রাজনৈতিক নেতানেত্রীদের মুখে ইতিহাস বদলে যায় হামেশাই। এবার চিকিৎসক দিবসে সেই কাণ্ড কলকাতা মেডিক্যাল কলেজে। চিকিৎসক নির্মল মাজির মুখেই চিকিৎসা শাস্ত্রের ইতিহাস নিয়ে ভুল তথ্য ।
advertisement
Location :
First Published :
Jul 01, 2019 9:02 PM IST









