advertisement

Tab allowance for students: পড়ুয়াদের ট্যাব কেনার টাকা দেওয়া নিয়ে বড় সিদ্ধান্ত রাজ্যের! কী পদক্ষেপ সরকারের?

Last Updated:

Allowance for byung tablet PCs: প্রতি বার শিক্ষক দিবসের অনুষ্ঠানে এই পরিমাণ টাকা দেয় রাজ্য, এবার ছাত্র-ছাত্রীদের ট্যাবের টাকা দেওয়ার কর্মসূচি স্থগিত রাখল সরকার।

ট্যাব নিয়ে বড় সিদ্ধান্ত রাজ্যের।
ট্যাব নিয়ে বড় সিদ্ধান্ত রাজ্যের।
কলকাতা: ট্যাবলেট কেনার জন্য প্রতিবারই পড়ুয়াদের ১০ হাজার টাকা করে দেয় রাজ্য সরকার। প্রতি বার শিক্ষক দিবসের অনুষ্ঠানে এই পরিমাণ টাকা দেয় রাজ্য, এবার ছাত্র-ছাত্রীদের ট্যাবের টাকা দেওয়ার কর্মসূচি স্থগিত রাখল সরকার।
আগামী ৫ সেপ্টেম্বর শিক্ষক দিবসের অনুষ্ঠানের মঞ্চ থেকে ট্যাবের টাকা দেওয়ার কথা ছিল রাজ্যের। মূলত একাদশ এবং দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের ট্যাবের টাকা দেওয়ার কথা ছিল রাজ্যের। রাজ্যের মোট ১২ লক্ষ পড়ুয়ার এবার ট্য়াবের টাকা পাওয়ার কথা ছিল রাজ্য সরকারের থেকে। এতে পড়াশোনা সংক্রান্ত বিষয়ে লাভবান হতেন পড়ুয়ারা। কিন্তু শিক্ষক দিবসের অনুষ্ঠান স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য।
advertisement
advertisement
শিক্ষক দিবসের অনুষ্ঠান স্থগিত হওয়ায় ট্যাবের টাকা দেওয়ার প্রক্রিয়া আপাতত স্থগিত রাখতে বলল রাজ্য স্কুল শিক্ষা দফতর। তবে স্থগিত রাখলেও বন্ধ করে দেওয়া হচ্ছে না। পরবর্তী কালে অনুষ্ঠান করে এই ট্যাবের টাকা দেওয়া হবে। তাই আপাতত টাকা না দেওয়ার নির্দেশ বিভিন্ন জেলার বিদ্যালয় পরিদর্শকদের। কবে পড়ুয়ারা ট্যাবের টাকা পান সেটাই দেখার।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Tab allowance for students: পড়ুয়াদের ট্যাব কেনার টাকা দেওয়া নিয়ে বড় সিদ্ধান্ত রাজ্যের! কী পদক্ষেপ সরকারের?
Next Article
advertisement
Kolkata Police: সোশ্যাল মিডিয়ায় কী লিখবেন আর কী লিখবেন না কলকাতা পুলিশ কর্মীরা? এল বড় নির্দেশিকা
সোশ্যাল মিডিয়ায় কী লিখবেন আর কী লিখবেন না কলকাতা পুলিশ কর্মীরা? এল বড় নির্দেশিকা
  • কলকাতা পুলিশ কমিশনারের তরফে জারি করা নির্দেশিকা

  • অমান্য করলে বিভাগীয় পদক্ষেপ বা শাস্তিমূলক ব‍্যবস্থা গ্রহণ করা হবে

  • সংবেদনশীল/ব্যক্তিগত তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা যাবে না

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement