advertisement

ফোর্ট উইলিয়ামে সেনাকর্তার রহস্যমৃত্যু

Last Updated:

রবিবার সকালে অফিসারদের কোয়ার্টারের সামনে থেকে উদ্ধার করা হয় সেনাকর্তার রক্তাক্ত দেহ ৷

#কলকাতা: ফোর্ট উইলিয়ামে সেনাকর্তার রহস্যমৃত্যুকে কেন্দ্র চাঞ্চল্য ছড়াল ৷ রবিবার সকালে অফিসারদের কোয়ার্টারের সামনে থেকে উদ্ধার করা হয় সেনাকর্তার রক্তাক্ত দেহ ৷ মৃত উইং কমান্ডার এস ভি আর মূর্তি কোয়াটার্রের তিন তলায় থাকতেন ৷ আত্মহত্যা না উপর থেকে পড়ে মৃত্যু? তা এখনও স্পষ্ট নয় ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে ময়দান থানার পুলিশ ৷
উইং কমান্ডার এস এস বির্ডি জানিয়েছেন, ‘এদিন ভোর পাঁচটার সময় এস ভি আর মূর্তির মৃতদেহ পড়ে থাকতে দেখা যায় ৷ পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে ৷ ঘটনার তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ ৷’
তিনি আরও জানান, ‘প্রাথমিক তদন্তে অনুমান বারান্দা থেকে পড়ে গিয়ে দুর্ঘটনাটি ঘটেছে৷ স্থানীয় পুলিশ ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ শুরু করেছে ৷ পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে ৷’
advertisement
advertisement
জানা গিয়েছে, কোয়ার্টারে একা থাকতেন এস ভি আর মূর্তি ৷ তার পরিবার হায়দরাবাদে থাকে ৷ পুলিশের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, ‘ এস ভি আর মূর্তির পরিবারের সদস্যদের খবরটি জানানো হয়েছে ৷ তড়িঘড়ি তারা কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছে ৷ গত রাতে তিনি কী করেছে তা জানার চেষ্টা করা হচ্ছে৷ পাশাপাশি তার ফোন রের্কড খতিয়ে দেখা হচ্ছে ৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
ফোর্ট উইলিয়ামে সেনাকর্তার রহস্যমৃত্যু
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement