advertisement

কলকাতা বইমেলায় নজিরবিহীন ঘটনা, CAA-NRC বিরোধিতায় ধুন্ধুমার, বন্ধ হল গেট

Last Updated:
#কলকাতা:  CAA-NRC বিরোধিতায় কলকাতা বইমেলায় তুলকালাম ৷ রাহুল সিনহাকে ঘিরে পড়ুয়াদের বিক্ষোভে বেঁধে যায় ধুন্ধুমার ৷ বিজেপিকর্মীদের সঙ্গে বিক্ষোভকারী পড়ুয়াদের হাতাহাতিতে ছড়িয়ে পড়ে অশান্তি ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের হস্তক্ষেপ ৷ বিক্ষোভকারীদের বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ ৷ গন্ডগোলের কারণে বন্ধ করে দেওয়া হল বইমেলার ৭ নম্বর গেট৷
শনিবার রাহুল সিনহা বইমেলা আসতেই ছড়িযে পড়ে উত্তেজনা ৷ বিজেপি স্টলের সামনে তাঁকে ঘিরে  CAA বিরোধিতায় পোস্টার নিয়ে স্লোগান দিতে থাকেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের পড়ুযারা ৷বিজেপি সমর্থকদের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েন পড়ুয়ারা ৷পুলিশ এলে তাদের ঘিরেও চলতে থাকে বিক্ষোভ ৷ বিক্ষোভকারীদের দাবি, গোটা বইমেলা জুড়েই চলছিল CAA বিরোধী প্রচার ৷ বিজেপি স্টলের সামনে আসতেই গেরুয়া শিবিরে কর্মীরা প্ররোচনা দিতেই অশান্তির শুরু ৷ এমনকী পুলিশের সামনেই হামলা হয়েছে বলেও অভিযোগ বিক্ষোভকারীদের ৷ সবমিলিয়ে এমন দৃশ্য এর আগে দেখেনি কলকাতা বইমেলা ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে মাইকিং শুরু করে পুলিশ৷
advertisement
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
কলকাতা বইমেলায় নজিরবিহীন ঘটনা, CAA-NRC বিরোধিতায় ধুন্ধুমার, বন্ধ হল গেট
Next Article
advertisement
‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’ ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের
‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’ ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের
  • ‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’

  • ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের

  • আবার তেহরানকে বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement