advertisement

West Bengal Politics: ‘পরিষদীয় দফতরকে এড়িয়ে নিজেই শপথ করাতে চাইছেন’, তুঙ্গে রাজ্য-রাজ্যপাল সংঘাত

Last Updated:

West Bengal Politics: পরিষদীয় দফতরের তরফ থেকে বলা হয়েছে, বিরল ঘটনা ঘটাতে চাইছেন রাজ্যপাল৷ শনিবার বিধানসভা খুলিয়ে শপথ বাক্য পাঠ করাতে চান তিনি৷

ফাইল ছবি
ফাইল ছবি
কলকাতা: ধূপগুড়ির বিধায়কের শপথ ঘিরে ফের রাজ্য ও রাজভবন সংঘাত৷ এ বার শিক্ষাক্ষেত্র নয়, এ বার পরিষদীয় কর্মকাণ্ড নিয়ে রাজ্যপালের পদক্ষেপ ঘিরে ক্ষোভ উগড়ে দেওয়া হল রাজ্য সরকারের তরফ থেকে৷ রাজ্যপালের ভূমিকা নিয়ে পরিষদীয় দফতরের পক্ষ মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বললেন, রাজ্যপাল নিজেই শপথ করাতে চান৷ বিধানসভা ও পরিষদীয় দফতরকে এড়িয়ে যাচ্ছেন রাজ্যপাল৷ আর তাই নিয়েই উঠছে প্রশ্ন৷
পরিষদীয় দফতরের তরফ থেকে বলা হয়েছে, বিরল ঘটনা ঘটাতে চাইছেন রাজ্যপাল৷ শনিবার বিধানসভা খুলিয়ে শপথ বাক্য পাঠ করাতে চান তিনি৷ এখানেও থেমে না তিনি নাকি সরাসরি প্রার্থীকে ফোন করেছেন করছেন৷ ধূপগুড়ির বিধায়ক যোগাযোগ করেছেন পরিষদীয় দফতরের সঙ্গে৷ দফতরের মন্ত্রীর সঙ্গেও কথা হয়েছে এই নিয়ে৷ শোনা যাচ্ছে, শনিবার বিকেলে সাড়ে চারটে নাগাদ তিনি রাজভবনে শপথবাক্য পাঠ করাবেন৷ কিন্তু তাই নিয়েই ক্ষোভ রাজ্যের৷
advertisement
advertisement
পরিষদীয় দফতরের পক্ষ থেকে আরও অভিযোগ করে বলা হয়েছে, ‘‘রাজ্যপাল সাংবিধানিক পদে থাকা ব্যক্তি৷ তিনি অপর একটি সাংবিধানিক পদে থাকা ব্যক্তিতে অসম্মান করেছেন৷ এটা যুক্তরাষ্ট্রীয় কাঠামোর বিরোধী৷ ধূপগুড়ির বিধায়ক ফোন ধরেননি বলেই আমি শুনেছি৷ পরিষদীয় মন্ত্রীকে এখনও ফাইল পাঠানো হয়নি৷ ওঁর সচিব ফোন করে বলছেন, রাজ্যপাল বিধানসভায় শনিবার শপথবাক্য পাঠ করাতে চান৷ আমরা পরিস্কার জানিয়ে দিচ্ছি, আজ শপথ হবে না৷ আমাকে আবার চিঠি লিখতে হবে৷’
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
West Bengal Politics: ‘পরিষদীয় দফতরকে এড়িয়ে নিজেই শপথ করাতে চাইছেন’, তুঙ্গে রাজ্য-রাজ্যপাল সংঘাত
Next Article
advertisement
Bhuvneshwar Kumar: ২০০ উইকেট ! আইপিএলে নয়া নজির ভুবনেশ্বর কুমারের, প্রথম পেসার হিসেবে উইকেটের ‘ডবল সেঞ্চুরি’
২০০ উইকেট ! আইপিএলে নয়া নজির ভুবনেশ্বর কুমারের, প্রথম পেসার হিসেবে উইকেটের ‘ডবল সেঞ্চুরি’
  • ২০০ উইকেট ভুবনেশ্বর কুমারের

  • আইপিএলের প্রথম পেসার হিসাবে ২০০ উইকেট নিলেন ভুবনেশ্বর

  • এই নজির আর কোনও ফাস্ট বোলারের নেই

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement