advertisement

প্রাথমিক টেটে পাশ করেও চুড়ান্ত পর্বে ডাক পাওয়া নিয়ে সংশয়

Last Updated:

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় পাশ করেও ইন্টারভিউয়ে সুযোগ পাওয়া নিয়ে সংশয়ে ভুগছেন বহু পরীক্ষার্থী ৷

#কলকাতা: প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় পাশ করেও ইন্টারভিউয়ে সুযোগ পাওয়া নিয়ে সংশয়ে ভুগছেন বহু পরীক্ষার্থী ৷ প্রাথমিক শিক্ষকের চুড়ান্ত পর্বে অনলাইনে আবেদন করতে গিয়ে সমস্যার সম্মুখীন হয়েছেন বহু পরীক্ষার্থী ৷ সার্ভারে সমস্যা থাকায় অনেকেই অনলাইনে ফর্মফিলাপ করতে পারেননি বলে অভিযোগ উঠেছে ৷ এদিকে ফর্ম ফিলআপের সময়সীমা শেষ ৷ ফলে প্রাইমারি টেট পাশ করেও চুড়ান্ত পর্বে আবেদন করতে পারেননি অনেকে ৷
এই বিভ্রাটের জন্য পরীক্ষার্থীরা অনলাইন ফর্মফিলাপের প্রক্রিয়াকেই দায়ী করেছেন ৷ এদিন ফর্মফিলাপের জন্য সময়সীমা বাড়ানোর দাবিতে প্রাথমিক শিক্ষা সংসদের বাইরে বিক্ষোভ দেখান বঞ্চিত পরীক্ষার্থীরা ৷
৭ অক্টোবর ছিল অনলাইনে আবেদনের শেষ দিন ৷ কিন্তু সার্ভারের সমস্যায় ফর্মফিলাপে সমস্যার সম্মুখীন হন বহু পরীক্ষার্থী ৷ কেউ কেউ আবার পরীক্ষার ফি জমা দিতে সমস্যায় পড়েন ৷ পুজোর ছুটি চলায় পর্ষদ অফিসের সাহায্য নেওয়া সম্ভব হয়নি বলে অভিযোগ জানিয়েছেন অনেকে ৷ কিন্তু এই দাবি উড়িয়ে দিয়ে পর্ষদের চেয়ারম্যান মাণিক বন্দ্যোপাধ্যায়ের দাবি, ফর্মফিলাপ চলাকালীন খোলা ছিল পর্ষদের হেল্পলাইন সেখানে কোনও অভিযোগ আসেনি ৷
advertisement
advertisement
সোমবার সল্টলেকে পর্ষদ অফিসের সামনে ফর্মফিলাপের জন্য আরও খানিকটা সময় বরাদ্দ করার আবেদন নিয়ে জমা হন পরীক্ষার্থীরা ৷ বিক্ষোভ পরিস্থিতি সামাল দিতে বিধাননগর থানার পুলিশ আসে ঘটনাস্থলে ৷
আবেদনকারীরা ডকুমেন্টস ভেরিফিকেশন প্রক্রিয়া শুরুর আগে ফর্ম ফিলাপের আরও একবার সুযোগ চেয়ে আবেদন জানালেও পর্ষদের তরফে নতুন কোনও ঘোষণা বা বিবৃতি সামনে আসেনি ৷ বরং পর্ষদ সভাপতি জানিয়েছেন, যারা ফর্ম ফিলাপ করেছেন তারাই চুড়ান্ত পর্বে ডাক পাবেন ৷
advertisement
অতএব, টেট পরীক্ষায় পাশ করেও চুড়ান্ত পর্বে সুযোগই পেলেন না বহু সফল পরীক্ষার্থী ৷ প্রার্থী বাছাইয়ের চুড়ান্ত পর্যায় শুরুর আগেই রেসের বাইরে বহু যোগ্য চাকুরিপ্রার্থী ৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
প্রাথমিক টেটে পাশ করেও চুড়ান্ত পর্বে ডাক পাওয়া নিয়ে সংশয়
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement