advertisement

মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক সফল, দ্রুতই জমা পড়তে চলেছে ষষ্ঠ পে কমিশনের রিপোর্ট

Last Updated:
#কলকাতা: রাজ্য সরকারি কর্মচারিদের জন্য সুখবর ৷ দীর্ঘদিন ধরে ফাইলবন্দি পে কমিশনের রিপোর্ট জমা পড়বে শীঘ্রই ৷ কিছুদিন আগেই ষষ্ঠ পে কমিশনের মেয়াদ বাড়িয়ে ৩১ ডিসেম্বর পর্যন্ত করে সরকার ৷ কাজ প্রায় শেষ করে ফেলেছে অভিরূপ সরকারের নেতৃত্বাধীন কমিশন। শীঘ্রই সরকারি কর্মচারীদের বেতন কাঠামো পরিমার্জন হতে চলেছে বলে খবর ৷
বহু দিন ধরেই ঝুলে রয়েছে ষষ্ঠ পে কমিশনের রিপোর্ট ৷ সপ্তম বেতন কমিশনের আওতায় বেতন দেওয়া হয় কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের। এখনও পঞ্চমেই আটকে রাজ্য। কেন্দ্র ও রাজ্যের কর্মচারীদের ডিএ-এর ফারাক এখন ৫৬%। ষষ্ঠ পে কমিশনের রিপোর্ট জমা পড়ার পর তা গৃহীত হলে ও বাস্তবায়িত হলে এই ফারাক কিছুটা কমবে বলেই আশআ রাজ্য সরকারি কর্মচারীদের ৷
advertisement
ষষ্ঠ বেতন কমিশনে প্রথমবার মেয়াদ বাড়ে ৬ মাসের জন্য৷ ২৭ মে ২০১৬ থেকে ২৬ সেপ্টেম্বর ২০১৬ পর্যন্ত৷ এরপর দ্বিতীয় বার মেয়াদ বাড়ে ১ বছরের জন্য৷ ২৭ সেপ্টেম্বর ২০১৬ থেকে ২৬ সেপ্টেম্বর ২০১৭ পর্যন্ত৷ তৃতীয়বারের জন্য ১ বছরের মেয়াদ বাড়ে (২৭ সেপ্টেম্বর ২০১৭ থেকে ২৬ সেপ্টেম্বর ২০১৮), চতুর্থবারের জন্য মেয়াদ বাড়ে ৬ মাসের জন্য (২৭ সেপ্টেম্বর ২০১৮ থেকে ২৬ মে ২০১৯) ও পঞ্চমবার ৭ মাসের জন্য বাড়ল ৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক সফল, দ্রুতই জমা পড়তে চলেছে ষষ্ঠ পে কমিশনের রিপোর্ট
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement