advertisement

মোবাইল ধরতে এবার প্রত্যেকটি ঘরে থাকবে একজন করে আলাদা শিক্ষক, নির্দেশিকা উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের

Last Updated:

পরীক্ষার্থীরা মোবাইল ফোন নিয়ে ধরা পড়লে আজীবন রেজিস্ট্রেশন পর্যন্ত বাতিলের হুঁশিয়ারি উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের।

#কলকাতা: উচ্চমাধ্যমিকে মোবাইলে প্রশ্নপত্র হোয়াটসঅ্যাপে বেরোনো আটকাতে নজিরবিহীন নির্দেশিকা জারি করল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।পরীক্ষা চলাকালীন প্রত্যেকটি ঘরে একজন করে শিক্ষক শুধুমাত্র মোবাইল ফোন বাজেয়াপ্ত করার জন্যই নজরদারিতে থাকবেন। মঙ্গলবারই  এই বিষয়ে নির্দেশিকা জারি করেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। শুধু তাই নয় পরীক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে ঢোকার সময় মৌখিকভাবে মোবাইল ফোন নিয়ে সতর্ক করতে হবে শিক্ষক বা পুলিশদেরকে। নির্দেশিকায় তাও জানালো উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। এরই পাশাপাশি মোবাইল ফোন নিয়ে তা সত্ত্বেও কোনও পরীক্ষার্থী ধরা পড়লে আজীবন রেজিস্ট্রেশন বাতিল পর্যন্ত করে দেওয়া হবে বলেও জানাল সংসদ।
প্রশ্নপত্র হোয়াটসঅ্যাপে বেরোনো আটকাতে কার্যত নাজেহাল অবস্থা রাজ্য প্রশাসনের। গত বছরের পরে এবছরেও মাধ্যমিকের প্রশ্নপত্র পরীক্ষা চলাকালীন সময় হোয়াটসঅ্যাপে বেরিয়ে যায়। যার জেরে রাজ্যের ৪৩টি ব্লকে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। তবুও পরীক্ষা চলাকালীন প্রশ্নপত্র হোয়াটসঅ্যাপে বেরোনোর ঘটনা ঘটেই চলেছে। আর তার জেরেই বাড়তি  সতর্ক উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। মূলত মাধ্যমিক পরীক্ষায় মোবাইল সমেত ধরা পরীক্ষার্থীদের ইতিমধ্যেই পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। তার থেকে আরো এক ধাপ এগিয়ে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ মোবাইল ফোন নিয়ে ধরা পড়া পরীক্ষার্থীদের আজীবন রেজিস্ট্রেশন বাতিল করার হুঁশিয়ারি দিয়েছে। এ প্রসঙ্গে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মহুয়া দাস বলেন  "নির্দেশিকায় বলে দেওয়া হয়েছে পরীক্ষার্থীদের প্রবেশপথেই জানিয়ে দিতে হবে মোবাইল নিয়ে ধরা পড়লে কি শাস্তি মূলক ব্যবস্থা নেওয়া হবে। তবে পরীক্ষার্থীদের কোনভাবেই দেহ তল্লাশি করা যাবে না।"
advertisement
উল্লেখযোগ্যভাবে এবার এই প্রথম মোবাইল ধরার জন্য প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রের  ঘর গুলিতে একজন করে শিক্ষক মোবাইল ফোন বাজেয়াপ্ত করার জন্য নজরদারিতে নিয়োগ করা হচ্ছে। এ প্রসঙ্গে সংসদ সভাপতি বলেন "এই নির্দেশিকাগুলি পাশাপাশি আরো কিছু পদ্ধতি ভাবা হচ্ছে। সেগুলি নিয়ে আমাদের আলোচনা চলছে।"এ বছরের উচ্চ মাধ্যমিকের লিখিত পরীক্ষা  শুরু হচ্ছে ১২ ই মার্চ থেকে।শেষ হবে ২৭শে মার্চ।
advertisement
advertisement
SOMRAJ BANDOPADHYAY
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
মোবাইল ধরতে এবার প্রত্যেকটি ঘরে থাকবে একজন করে আলাদা শিক্ষক, নির্দেশিকা উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement