advertisement

ভাগাড় কাণ্ডের জের, বিপাকে আফগান রেস্তোরাঁ, কমছে আমিষ পদের চাহিদা

Last Updated:

ভাগাড় কারবারের জেরে ঘোর বিপাকে শহরের একমাত্র আফগান রেস্তোরাঁ।

#কলকাতা: ভাগাড় কারবারের জেরে ঘোর বিপাকে শহরের একমাত্র আফগান রেস্তোরাঁ। কিছুদিন আগেও ভিড় সামলাতে হিমশিম খেতেন রেস্তোরাঁর কর্মীরা। আর এখন ক্রেতার অভাবে সেই ব্যবসাই লাটে ওঠার জোগাড়।
মেনুকার্ড থেকে রেসিপি, মালিক থেকে পাচক। সবটাই খাঁটি আফগানি। আর এটাই পার্ক সার্কাসের কাবুল কলকাতা রেস্তোরাঁর এক্স ফ্যাক্টর। বছর আড়াই আগে রেস্তোরাঁ খুলেছিলেন আবদুল্লা খান। ব্যবসা জমতে খুব বেশি সময়ও লাগেনি। চিকেন, মাটন মিলিয়ে প্রতিদিন প্রায় কুড়ি কেজি মাংসের নানা পদ বিক্রি হত। নোটবন্দির সময় কিছুটা ধাক্কা খেলেও ক্রমশ তা সামলে উঠছিলেন আবদুল্লা সাহেব। এরই মধ্যে শহর জুড়ে ভাগাড়ের মাংস, মরা মুরগির মাংসের কারবার প্রকাশ্যে আসে। অনেকেই আমিষ হোটেল, রেস্তোরাঁ থেকে মুখ ফিরিয়ে নেন। তার ধাক্কা আবদুল্লা সাহেবের রেস্তোরাঁতেও।
advertisement
যদিও হাল ছাড়তে নারাজ আবদুল্লা। তাঁর আশা, সাময়িক ভীতি কাটিয়ে ফের রেস্তোরাঁমুখী হবেন ভোজনবিলাসীরা। আবদুল্লার আর্জি, একবার অন্তত কাবুল কলকাতায় আসুন। তাঁরা ফ্রেশ খাবারই দেন।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
ভাগাড় কাণ্ডের জের, বিপাকে আফগান রেস্তোরাঁ, কমছে আমিষ পদের চাহিদা
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement