advertisement

কন্যা সন্তানের বাবা হলেন চিকিৎসক-অভিনেতা কিঞ্জল নন্দ! দ্বিতীয় সন্তানের জন্মের খবর দিয়ে কী লিখলেন আরজিকর আন্দোলনের অন্যতম মুখ?

Last Updated:

অভিনেতা খুশির খবর নিজেই ভাগ করে নিয়েছেন কিঞ্জল। ধন্যবাদ জানিয়েছেন ঈশ্বরকে, নিজের স্ত্রী নম্রতাকে। মা ও সন্তান দুজনেই ভাল আছে। কিঞ্জলের ফেসবুক পোস্টের নীচে বয়ে গিয়েছে শুভকামনার বন্যা।

বাবা হলেন কিঞ্জল নন্দ
বাবা হলেন কিঞ্জল নন্দ
কলকাতা: বাবা হলেন অভিনেতা-চিকিৎসক কিঞ্জল নন্দ। বৃহস্পতিবার দুপুরে সোশ্য়াল মিডিয়ায় নিজেই এই খবর ভাগ করে নিয়েছেন আরজি কর আন্দোলনের অন্যতম প্রধান মুখ।
দেখতে দেখতে এক বছর হতে চলল আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের চিকিৎসক-মৃত্যুর নির্মম ঘটনার। গত  ৯ অগস্ট ভয়াবহ নৃশংস ধর্ষণ ও খুন কাণ্ডে শিউরে উঠেছিল গোটা দেশ। তারপর থেকেই শুরু হয়েছিল আন্দোলন। প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে গোটা কলকাতা, সমস্ত রাজ্য। সেই জুনিয়র চিকিৎসকদের আন্দোলনে মুখ হয়ে উঠেছিলেন আরজি কর হাসপাতালের ছাত্র-চিকিৎসক কিঞ্জল নন্দ। বৃহস্পতিবার তাঁর ঘরে এল ফুটফুটে কন্যাসন্তান। দ্বিতীয় বার বাবা হলেন চিকিৎসক-অভিনেতা।
advertisement
অভিনেতা খুশির খবর নিজেই ভাগ করে নিয়েছেন কিঞ্জল। ধন্যবাদ জানিয়েছেন ঈশ্বরকে, নিজের স্ত্রী নম্রতাকে। মা ও সন্তান দুজনেই ভাল আছে। কিঞ্জলের ফেসবুক পোস্টের নীচে বয়ে গিয়েছে শুভকামনার বন্যা।
advertisement
চিকিৎসক হিসেবে কাজ করার পাশাপাশি অভিনয় জগতেরও পরিচিত মুখ কিঞ্জল৷ স্ত্রী নম্রতা ও ছোট্ট মেয়েকে নিয়ে তাঁর সংসার। এবার সেই সংসারে আরেক খুদে সদস্য।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
কন্যা সন্তানের বাবা হলেন চিকিৎসক-অভিনেতা কিঞ্জল নন্দ! দ্বিতীয় সন্তানের জন্মের খবর দিয়ে কী লিখলেন আরজিকর আন্দোলনের অন্যতম মুখ?
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement