advertisement

Abhishek Banerjee || CBI Letter: অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফের চিঠি সিবিআইয়ের! ২৪ ঘণ্টার মধ্যেই 'অন্য' সুর! কী আছে চিঠিতে? দেখুন...

Last Updated:

Abhishek Banerjee || CBl Letter: অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আবার চিঠি দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। ২৪ ঘণ্টা হওয়ার আগেই অভিষেকের কাছে চিঠি দিল সিবিআই।

অভিষেক বন্দ্যোপাধ্যায়
অভিষেক বন্দ্যোপাধ্যায়
কলকাতা : অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আবার চিঠি দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। ২৪ ঘণ্টা হওয়ার আগেই অভিষেকের কাছে চিঠি দিল সিবিআই। কী আছে এই চিঠিতে? চিঠির বয়ানের ভিত্তিতে কী পদক্ষেপ নিতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়?
আজকের তারিখে CBI সুপারিন্টেন্ডেন্ট -এর সই করা চিঠি আসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হরিশ মুখার্জি রোডের বাড়িতে৷ এই চিঠিতে বলা হয়েছে, অভিষেককে হাজিরা দেওয়ার জন্য সিবিআইয়ের তরফে যে নোটিস পাঠানো হয়েছিল, তা আপাতত স্থগিত রাখা হল।
advertisement
advertisement
সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ সত্ত্বেও সিবিআইয়ের নোটিস পাঠানো নিয়ে সোমবার বিকেলে ট্যুইটারে অভিযোগ করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ২৪ ঘণ্টার মধ্যেই সিবিআই এই চিঠি পাঠাল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এখন দেখার এই চিঠির বয়ানের ভিত্তিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি আদালত অবমাননার অভিযোগ জানিয়ে উচ্চ আদালতের দ্বারস্থ হবেন?
advertisement
প্রসঙ্গত, কলকাতা সিবিআই-র নোটিস প্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গতকালের ট্যুইট এর পর তথ্য তলব করে সিবিআইয়ের দিল্লির সদর দফতর। সিবিআই সূত্রের খবর, সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ থাকা সত্বেও কেন দুপুরে পাঠানো হল নোটিস? এই মর্মে প্রশ্ন তোলা হয়।
advertisement
গতকালের নোটিসে উল্লেখ রয়েছে ১৬ তারিখ, কিন্তু সেটা কেন একদিন পরে দেওয়া হল? এই বিষয়ে জানতে চেয়ে কলকাতার সিবিআই এর নিজাম পালেসের দফতরের এসিবি প্রধানকে ফোন করা হয় সিবিআই এর সদর দফতরের তরফে। কলকাতা সিবিআই-এর তরফ থেকে দিল্লিতে জানানো হয় যে সুপ্রিম কোর্টের নির্দেশের বিষয়ে তাদের কাছে কোনও খবর ছিল না। পাশাপাশি নোটিস রিসিভ করার সময়ে এই বিষয় নিয়ে কেউ কিছু জানায়নি। সিবিআই সূত্রে এমনটাই জানা গিয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Abhishek Banerjee || CBI Letter: অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফের চিঠি সিবিআইয়ের! ২৪ ঘণ্টার মধ্যেই 'অন্য' সুর! কী আছে চিঠিতে? দেখুন...
Next Article
advertisement
Actor Piyush Mishra on Alcoholism: "মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
"মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
  • মদ্যপানের ফলে অভিনেতার ব্যক্তিগত ও পেশাগত জীবন গভীরভাবে প্রভাবিত হয়

  • পীযূষ মিশ্র মদের আসক্তিকে একটি “মারাত্মক রোগ” হিসেবে বর্ণনা করেছেন

  • তবে তিনি কখনও মদ্যপান করে অভিনয় করিনি, কিংবা মাতাল হয়ে শুটিং সেটেও যাননি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement