advertisement

Abhishek Banerjee: আরজি কর কাণ্ডের মাঝেই সুপ্রিম কোর্টে অস্বস্তিতে অভিষেক, খারিজ হয়ে গেল আবেদন! কোন মামলায়?

Last Updated:

Abhishek Banerjee: কয়লা পাচার মামলায় এর আগে একাধিকবার অভিষেক এবং রুজিরাকে দিল্লিতে তলব করে ইডি।

সুপ্রিম অস্বস্তি অভিষেকের
সুপ্রিম অস্বস্তি অভিষেকের
কলকাতা: একদিকে যখন রাজ্য উত্তাল আরজি কর কাণ্ড নিয়ে, তখন সুপ্রিম কোর্টে ধাক্কা খেলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কয়লা পাচার দুর্নীতি মামলায় তলব করা হয়েছিল তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। সঙ্গে এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট ডেকে পাঠিয়েছিল অভিষেকের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে। সেই তলবের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক এবং রুজিরা। তবে সোমবার শীর্ষ আদালতে তাঁদের দায়ের করা আবেদন খারিজ করা হয়েছে।
কয়লা পাচার দুর্নীতিতে এর আগে একাধিকবার অভিষেক এবং রুজিরাকে দিল্লিতে তলব করে ইডি। তদন্তকারীদের দাবি ছিল, কলকাতায় তাঁদের জিজ্ঞাসাবাদ করলে নিরাপত্তার সমস্যা হতে পারে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সেই তলবে সাড়া না দিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। অভিষেক দাবি করেন, বার বার তদন্তের নামে দিল্লিতে ডেকে তাঁকে এবং তাঁর পরিবারকে হেনস্থা করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
advertisement
advertisement
অভিষেকের বক্তব্য ছিল, যে মামলায় তাঁকে ডাকা হচ্ছে, তা পশ্চিমবঙ্গের। আর অভিষেক বা রুজিরা, দুজনেই কলকাতারই বাসিন্দা। কলকাতায় ইডির সমস্ত পরিসর থাকলেও কেন তাঁদের দিল্লিতে ডাকা হচ্ছে? তাঁদের বাড়িতে ছোট দুই শিশু থাকা সত্ত্বেও কেন তাঁদের এতদূর, দিল্লিতে ডাকা হচ্ছে? অভিষেকের সেই আর্জি অবশ্য খারিজ হয়ে গেল সুপ্রিম কোর্টে।
advertisement
সুপ্রিম কোর্টের বিচারপতি বেলা ত্রিবেদী এবং সতীশচন্দ্র শর্মার বেঞ্চে এই মামলাটি ওঠে। তবে অভিষেকের সেই আর্জি খারিজ হয়ে যায়।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Abhishek Banerjee: আরজি কর কাণ্ডের মাঝেই সুপ্রিম কোর্টে অস্বস্তিতে অভিষেক, খারিজ হয়ে গেল আবেদন! কোন মামলায়?
Next Article
advertisement
West Bengal Opinion Poll: বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
  • বাংলায় বিধানসভা ভোটে এবার হাড্ডাহাড্ডি লড়াই?

  • কার দখলে কত আসন, মুখ্যমন্ত্রী হিসেবে কাকে পছন্দ?

  • News 18 জনমত সমীক্ষায় চমকে দেওয়া ইঙ্গিত৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement