advertisement

Abhishek Banerjee | TMC: পঞ্চায়েতের আগে 'দুর্বল' জেলায় নজর! সংগঠন চাঙ্গা করতে জেলায় জেলায় অভিষেক

Last Updated:

আলিপুরদুয়ার, বাঁকুড়া, আরামবাগের মতো জায়গায় লোকসভা ও বিধানসভায় নির্বাচনে খারাপ ফল করেছিল তৃণমূল। দলীয় অন্তর্দন্তে উঠে এসেছিল, এই সমস্ত জায়গায় সাংগঠনিক দিক থেকে মোটেও ভাল জায়গায় নেই তারা।

কলকাতা: পঞ্চায়েত ভোটের আগে পিছিয়ে পড়া জেলাতেই বেশি করে নজর দিতে চলেছেন তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। তাই এবার সংগঠনে জোর দিতে জেলায় জেলায় সফর সারবেন তিনি। তেমনই খবর দলীয় সূত্রের।
আলিপুরদুয়ার, বাঁকুড়া, আরামবাগের মতো জায়গায় লোকসভা ও বিধানসভায় নির্বাচনে খারাপ ফল করেছিল তৃণমূল। দলীয় অন্তর্দন্তে উঠে এসেছিল, এই সমস্ত জায়গায় সাংগঠনিক দিক থেকে মোটেও ভাল জায়গায় নেই তারা। এর মধ্যে আলিপুরদুয়ার ও বাঁকুড়ায় লোকসভা ও বিধানসভা দুই নির্বাচনেই ফল খারাপ হয়েছিল। দিনাজপুরে খারাপ ফল হয় লোকসভা নির্বাচনে। একুশের বিধানসভা নির্বাচনে হাতছাড়া হয় আরামবাগ। সব কিছু দখেশুনে তাই জেলা সফরের প্রথম পর্বে এঅই সমস্ত জায়গাতেই প্রথম যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন অভিষেক।
advertisement
advertisement
৮ এপ্রিল - আলিপুরদুয়ার
১২ এপ্রিল - বাঁকুড়া
১৭ এপ্রিল - পূর্ব বর্ধমান
২০ এপ্রিল - উত্তর দিনাজপুর
২৯ এপ্রিল - আরামবাগ
আরও পড়ুন: মাঝরাতে গন্তব্যে পৌঁছচ্ছে ট্রেন, আর চটকাবে না ঘুম, আপনাকে ডেকে দেবে ভারতীয় রেল!
এগুলি অবশ্য সম্ভাব্য তারিখ। এছাড়া এই সব জায়গায় সংগঠনের রাশ আলগা বলেই অভিযোগ রয়েছে দলের নিচুস্তর থেকেই। তাই এখানেই পঞ্চায়েত ভোটের আগে বাড়তি নজর।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Abhishek Banerjee | TMC: পঞ্চায়েতের আগে 'দুর্বল' জেলায় নজর! সংগঠন চাঙ্গা করতে জেলায় জেলায় অভিষেক
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement