advertisement

MR Bangur Hospital: এসএসকেএম উডবার্ন ওয়ার্ডের আদলেই প্রাইভেট কেবিন চালু এম আর বাঙ্গুর হাসপাতালে, কী কী সুবিধা থাকছে?

Last Updated:

MR Bangur Hospital: এসএসকেএম হাসপাতালের উডবার্নের আদলেই প্রাইভেট কেবিন চালু হচ্ছে টালিগঞ্জের এম আর বাঙুর হাসপাতালে। ইতিমধ্যেই বাঙুর হাসপাতালের পুরনো বাড়ির দুই এবং তিনতলায় চালু হয়েছে মোট ১৩টি কেবিন।

কলকাতা : এসএসকেএম হাসপাতালের উডবার্নের আদলেই তৈরি হচ্ছে এম আর বাঙুর হাসপাতাল। প্রায় সমমানের প্রাইভেট কেবিন চালু হচ্ছে টালিগঞ্জের এম আর বাঙুর হাসপাতালে। ইতিমধ্যেই বাঙুর হাসপাতালের পুরনো বাড়ির দুই এবং তিনতলায় চালু হয়েছে মোট ১৩টি কেবিন। যেখানে মাল্টি চ্যানেল মনিটর, সেন্ট্রাল অক্সিজেন পাইপ লাইনের মতো চিকিৎসা যন্ত্র ও উন্নত পরিষেবার সুবিধা থাকছে।
তাছাড়াও রোগীদের জন্য রয়েছে  টিভি, এসি, সোফা কাম বেড, গিজার, অ্যাটেনডেন্টদের থাকার জায়গা ইত্যাদি। এই কেবিনের খরচ দৈনিক এক হাজার টাকা। তার সঙ্গে এই হাসপাতালে রোগীদের ডায়েটের জন আলাদা করে কোনও খরচ পড়বে না। তবে বাকি চিকিৎসার সমস্ত খরচই লাগু হবে। কোনও কিছুই ফ্রি নয়। যদিও টিসি, ডিসি, ইএসআর থেকে শুরু করে এক্স-রে, এমআরআই, সিটি স্ক্যান-সমস্ত রক্ত ও রোগ পরীক্ষা এবং যাবতীয় চিকিৎসা খরচ দিতে হবে ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের রেটে।
advertisement
advertisement
তবে উডবার্ন ওয়ার্ডের মতো এখানেও ক্যাশলেস হেলথ স্কিমের সুবিধা নেই। তবে রাজ্য সরকারি কর্মীরা হেলথ স্কিমে রি এমবার্সমেন্টের সুবিধা পাবেন। তবে এখানে স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা মিলবে না। নগদ টাকা দিয়ে রোগীকে মেটাতে হবে হাসপাতালের যাবতীয় চিকিৎসার খরচ। হাসপাতাল সূত্রে খবর,  কেবিন চালুর পর থেকেই কিছু রোগী ভর্তি হতে শুরু করেছেন।
advertisement
তবে এই কেবিনগুলি নিয়ে কিছু সমস্যা রয়েছে। মূল সমস্যা, সার্জারি ব্লক থেকে দূরত্ব বেশি হওয়ায় এখানে অপারেশনের জন্য আসা রোগীদের ভর্তি করতে চাইছেন না হাসপাতালের সার্জেনরা। মূলত মেডিসিনের সমস্যা নিয়ে ভর্তি হওয়া রোগীদের এখানে রাখা হচ্ছে। তবে শুধু এম আর বাঙুর হাসপাতাল নয়, পাশাপাশি কলকাতা মেডিক্যাল কলেজের সুপার স্পেশ্যালিটি ভবনের আট এবং ন’তলার ২৬টি কেবিন আপাতত বন্ধ থাকলেও জোরকদমে চলছে সংস্কার কাজ। জানা গিয়েছে, আগামী মাস তিনেকের মধ্যে রোগীদের জন্য চালু হয়ে যাবে কেবিনগুলি।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
MR Bangur Hospital: এসএসকেএম উডবার্ন ওয়ার্ডের আদলেই প্রাইভেট কেবিন চালু এম আর বাঙ্গুর হাসপাতালে, কী কী সুবিধা থাকছে?
Next Article
advertisement
Cheetah: ফাঁসিদেওয়ায় ছড়িয়েছে আতঙ্ক, ছাগলের টোপ দিয়ে রবিবার ভোররাতে খাঁচাবন্দি হল চিতা
ফাঁসিদেওয়ায় ছড়িয়েছে আতঙ্ক, ছাগলের টোপ দিয়ে রবিবার ভোররাতে খাঁচাবন্দি হল চিতা
  • ঘোষপুকুর বনদফতরে ছাগল টোপ দিয়ে খাঁচা বসানোর কাজ শুরু করা

  • রবিবার, ভোররাতে খাঁচাবন্দি হল চিতাবাঘ

  • পূর্ণবয়স্ক এই চিতাবাঘটিকে স্বাস্থ্য পরীক্ষার পর গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement