advertisement

গঙ্গায় ভেসে উঠল যুবকের মৃতদেহ শোকের ছায়া আসন্ন বিয়ে বাড়িতে

Last Updated:

বিয়ের মাত্র কিছুদিন বাকি ৷ বাড়িতে চরম ব্যস্ততা, চলছে শেষ মুহূর্তের কেনাকাটা ৷ বিয়ে যাতে সুখকর ও মঙ্গলময় হয় ৷ জ্যোতিষে বিশ্বাসী সৌরভ বাকুলি জ্যোতিষীর সঙ্গে দেখা করে পাথর ধারণের জন্য় ৷ তারপর থেকেই নিরুদ্দেশ সৌরভ ৷

#কলকাতা: বিয়ের আর মাত্র কয়েকদিন ৷ বাড়িতে চরম ব্যস্ততা, চলছে শেষ মুহূর্তের কেনাকাটাও ৷ বিয়ে যাতে সুখকর ও মঙ্গলময় হয় ৷ জ্যোতিষে বিশ্বাসী সৌরভ বাকুলি জ্যোতিষীর সঙ্গে দেখা করে পাথর ধারণের জন্য় ৷ তারপর থেকেই নিরুদ্দেশ সৌরভ ৷ বুধবার রাতে গঙ্গা থেকে উদ্ধার হয় সৌরভের মৃতদেহ ৷
advertisement
মৃত সৌরভের বাড়ি দমদম বিমানবন্দর সংলগ্ন এলাকায় ৷ বছর সাতাশের সৌরভ পেশায় মিষ্টি ব্যবসায়ী ৷ সোমবার দুপুরে জ্যোতিষী চিনারপার্কে ডাকেন সৌরভকে পাথর দেবেন বলে ৷ বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পরে আর খোঁজ মেলেনি সৌরভের ৷ সৌরভ বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পরে প্রায় দু ঘণ্টা বাদে জ্যোতিষী বাড়িতে এসে সৌরভের খোঁজ করতেই সন্দেহ হয় পরিবারের লোকজনের ৷ সৌরভের পরিবার  বিমানবন্দর থানায় অভিযোগ দায়ের করে ৷ এরপরেই বুধবার নর্থপোর্ট থানা এলাকার গঙ্গাঘাটে থেকে ভেসে ওঠে মৃতদেহ ৷
advertisement
পুলিশ তদন্তে নেমেছে ৷ মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতেই দফায় দফায় জেরা করে অভিযুক্ত জ্যোতিষীকে আটক করে নর্থপোর্ট থানার পুলিশ  ৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
গঙ্গায় ভেসে উঠল যুবকের মৃতদেহ শোকের ছায়া আসন্ন বিয়ে বাড়িতে
Next Article
advertisement
Moffakerul Islam Update: কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম কি তাদের দলের নেতা? মুখ খুলল ওয়াইসির দল মিম
কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম কি তাদের দলের নেতা? মুখ খুলল ওয়াইসির দল মিম
  • এ দিন মালদহে আদালতে তোলার সময় অবশ্য মোফাক্কেরুল দাবি করেছেন, তাঁর সঙ্গে ওয়াইসির দলের কোনও যোগ নেই৷ এবার মালদহ জেলায় মিম-এর সভাপতি রেজাউল করিমও দাবি করেছেন, কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম সরাসরি তাঁদের দলের সঙ্গে যুক্ত নন৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement