ব্রিজ ভাঙতেই অটোর জুলুম, রুখতে ৬০টি নতুন বাস বেহালা রুটে
Last Updated:
ব্রিজ ভাঙার পর থেকেই অটোচালকরা ইচ্ছেমতো ভাড়া চাওয়া শুরু করেছে৷ একে যানজট, তার উপর অটোর জুলুমে নাজেহাল দশা সাধারণ মানুষের৷ পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারীকে এ বিষয়ে নালিশ জানান স্থানীয় কাউন্সিলাররা৷ এরপরই নড়েচড়ে বসেন মন্ত্রী৷
#কলকাতা: মাঝেরহাট ব্রিজ ভাঙার জেরে চরম দুর্ভোগে পড়া মানুষের জন্য ৬০টি নতুন বাসের ঘোষণা করল রাজ্য পরিবহণ দফতর৷ ৫টি রুটে চলবে এই বাসগুলি৷ বেহালা ১৪ নং-কালীঘাট রুট, বেহালা চৌরাস্তা-টালিগঞ্জ রুট, জোকা-মাঝেরহাট ও জোকা-বারাসত রুটে চলবে বাসগুলি৷
ব্রিজ ভাঙার পর থেকেই অটোচালকরা ইচ্ছেমতো ভাড়া চাওয়া শুরু করেছে৷ একে যানজট, তার উপর অটোর জুলুমে নাজেহাল দশা সাধারণ মানুষের৷ পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারীকে এ বিষয়ে নালিশ জানান স্থানীয় কাউন্সিলাররা৷ এরপরই নড়েচড়ে বসেন মন্ত্রী৷
পরিবহণ দফতর জানিয়েছে, পরিবহণ আধিকারিক ও পুলিশের যৌথ ফ্লাইং স্কোয়াড অভিযান চালাবে৷ ভাড়া নিয়ে অটোচালকদের জুলুম রুখতেই এই ধরনের ব্যবস্থা নিল পরিবহণ দফতর৷
advertisement
advertisement
দেখুন ভিডিও: মাঝেরহাট ব্রিজ ভাঙার পর বিকল্প রাস্তা...
Location :
First Published :
Sep 19, 2018 8:25 PM IST