advertisement

Panchayat : ভাল কাজের ‘পুরস্কার’, বিশ্বব্যাঙ্কের অনুদান থেকে ৪৬১ কোটি টাকা ২৫৬৮ টি পঞ্চায়েতকে

Last Updated:

এই অর্থ গ্রাম পঞ্চায়েত স্তরে আরও বেশি পরিকাঠামোগত উন্নয়নের কাজে লাগানো হবে, জানিয়েছেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় (Subrata Mukherjee)।

কলকাতা : বিশ্বব্যাঙ্কের সাহায্যে রাজ্যের গ্রামগুলোকে আরও উন্নত করে তুলতে ৪৬১ কোটি টাকা বরাদ্দ করল পঞ্চায়েত। এই অর্থ গ্রাম পঞ্চায়েত স্তরে আরও বেশি পরিকাঠামোগত উন্নয়নের কাজে লাগানো হবে,  জানিয়েছেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় (Subrata Mukherjee)।
রাজ্যে মোট পঞ্চায়েত ৩২২৯। তার মধ্যে ২৫৬৮ টি পঞ্চায়েতকে তাদের কাজের নিরিখে এই টাকা বরাদ্দ করা হল। এই টাকায় পঞ্চায়েতগুলো তাদের এলাকায় রাস্তা নির্মাণ, পানীয় জলের জন্য গভীর নলকূপ খনন, নিকাশি নালা তৈরি, নতুন কালভার্ট তৈরি, বাড়ি তৈরি, সৌর শক্তির ব্যবহার-সহ যে কোনও রকম পরিকাঠামো তৈরি করতে পারবে বলে জানান মন্ত্রী।
advertisement
২০১১ সাল থেকে রাজ্যের গ্রাম পঞ্চায়েতগুলো তাদের কাজের মূল্যায়নের ভিত্তিতে প্রতি বছর বিশ্ব ব্যাঙ্ক থেকে একটি অনুদান পেয়ে আসছে। ২০২০-২১ অর্থবর্ষে বিশ্ব ব্যাঙ্ক ৪৬১ কোটি ৭২ লক্ষ টাকা বরাদ্দ করেছে রাজ্যের পঞ্চায়েতগুলোর জন্য। যা গত অর্থবছরের তুলনায় ৩৫ শতাংশ বেশি। কোন গ্রাম পঞ্চায়েত কত টাকা পাবে তা নির্ভর করে এলাকার জনসংখ্যা, ভৌগোলিক পরিধি এবং অবশ্যই কাজের মূল্যায়নে নিরিখে।
advertisement
advertisement
পঞ্চায়েতগুলোর কাজের মূল্যায়ন কোনও স্বাধীন সংস্থার মাধ্যমে প্রতি বছর করে থাকে বিশ্বব্যাঙ্ক । সেই রিপোর্টের উপর ভিত্তি করেই পঞ্চায়েতদের অনুদান দেওয়া হয় । এই অনুদান নিঃশর্ত তহবিল হিসেবে পেয়ে থাকে তারা।
পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখার্জি বলেন, 'দশ বছর আগে আমি যখন মন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়ে ছিলাম তখন বিভিন্ন প্রকল্পে সারা দেশের নিরিখে আমরা ২৭-২৮ নম্বরে ছিলাম । এখন আমাদের একাধিক প্রকল্প কাজের নিরিখে দেশের সেরা । এছাড়াও আরও অনেক প্রকল্প দু তিন নম্বরে রয়েছে ।'  বাংলা আবাস যোজনা, গ্রাম সড়ক যোজনা, মিশন নির্মল বাংলা, আনন্দধারার মতন বেশ কয়েকটি প্রকল্পে বাংলা দেশের সেরা বলে দাবি মন্ত্রীর । তিনি আরও বলেন, ২০২০-২১ অর্থবর্ষে ৮,৮২,০৩৬ টি নতুন বাড়ি তৈরির অনুমোদন দেওয়া হয়েছে যা দেশের মধ্যে সর্বাধিক। পাশাপাশি এই অর্থবর্ষে ২০০০ কিলোমিটার নতুন রাস্তা তৈরির লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Panchayat : ভাল কাজের ‘পুরস্কার’, বিশ্বব্যাঙ্কের অনুদান থেকে ৪৬১ কোটি টাকা ২৫৬৮ টি পঞ্চায়েতকে
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement