বেলঘরিয়া স্টেশনে ট্রেনে কাটা পড়লেন দুই বোন
Last Updated:
স্থানীয়রা জানিয়েছেন, দাঁতের ডাক্তারের কাছে গিয়েছিলেন দুই বোন৷ এঁদের মধ্যে শম্পা ছিলেন মানসিক ভারসাম্যহীন৷
#কলকাতা: বেলঘরিয়া স্টেশনের সামনে ট্রেনে কাটা পড়ে মৃত্যু হল দুই বোনের। শনিবার মর্মান্তিক ঘটনাটি ঘটে বিকেলে৷ মৃতদের নাম মন্দিরা সরকার (৫০) ও শম্পা সরকার (৪০)৷
স্থানীয়রা জানিয়েছেন, দাঁতের ডাক্তারের কাছে গিয়েছিলেন দুই বোন৷ এঁদের মধ্যে শম্পা ছিলেন মানসিক ভারসাম্যহীন৷ লাইন পার হওয়ার সময় আপ কৃষ্ণনগর লোকালে চাপা পড়ে মৃত্যু হয় দুই বোনেরই৷ এঁদের বাড়ি বেলঘরিয়ার তিন নম্বর যতীন দাস নগরে।
Location :
First Published :
Aug 18, 2018 9:06 PM IST









