advertisement

উনিশ মানেই নতুনের শুরু, ট্যুইটে জানালেন মমতা

Last Updated:
#কলকাতা:  মোদি সরকারকে উৎখাতের লক্ষ্যে বিরোধী ঐক্যে শান ৷ মমতার ব্রিগেড দেখল মহাজোটের মঞ্চ। এই ব্রিগেডে যাওয়ার জন্য শনিবার সকাল থেকে শহরের প্রায় সব রাস্তাই ছিল ব্রিগেডমুখী ৷ বেলা যত বেড়েছে, ভিড়ও ততই বেড়েছে। একটা সময়ের পর, ব্রিগেড ময়দানে শুধু মাথা আর মাথা ৷ ঐতিহাসিক ইউনাইটেড ইন্ডিয়া র‍্যালির পরই একযোগে লড়াইয়ের উদ্যোগ ৷ ব্রিগেড মঞ্চ থেকে নেওয়া হয় অঙ্গীকার ৷ হাতে হাত রেখে একই লক্ষ্যে - এক সাথে চলার শপথ ৷ সভার পর সেটাই যেন গতি পেল ৷
সভা শেষে ট্যুইট করেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ ট্যুইটে তিনি বলেন, ‘আজকের দিনটি একটি ঐতিহাসিক দিন ৷ ১৯-এর থেকেই নতুনের শুরু ৷ অসহিষ্ণুতা, বৈষম্য, অহংকারী সরকারের পতনের শুরু হল আজ থেকে ৷ ১৯ জানুয়ারি ছিল একটি ঐতিহাসিক দিন ৷ যে দিনে দেশের নানা প্রান্ত থেকে রাজনৈতিক নেতারা এসে যোগ দেন ব্রিগেডে ৷ দেশ বাঁচানোর লক্ষ্যে, গণতন্ত্র বাঁচানোর লক্ষ্যে ৷’
advertisement
পাশাপাশি দেশকে আরও শক্তিশালী, প্রগতিশীল, সংঘবদ্ধ করে তুলতেই এই মহাজোট ৷ ইউনাইটেড ইন্ডিয়া র‍্যালির এই দিনটি ইতিহাসের পাতায় ঠাঁই নেবে বলে জানালেন তৃণমূল সুপ্রিমো ৷
advertisement
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
উনিশ মানেই নতুনের শুরু, ট্যুইটে জানালেন মমতা
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement