advertisement

Bus: ১৫ বছরের পুরনো বাস নামতে পারবে রাস্তায়, মানতে হবে বিশেষ শর্ত, না হলেই চরম বিপদ

Last Updated:

Bus: নতুন বিজ্ঞপ্তিতে পরিবহণ দফতর জানিয়েছে, ১৫ বছরের বেশি বয়সি গাড়ি আরও দু’বছর চলতে পারবে রাজ্যে। তবে মানতে হবে স্বাস্থ্যপরীক্ষার শর্ত। সেই শর্ত না-মানলে কলকাতার রাস্তায় চলতে পারবে না গাড়ি।

News18
News18
কলকাতা: পরিবেশ আদালতের নির্দেশিকার ভিত্তিতে বৃহত্তর কেএমডিএ (কলকাতা মেট্রোপলিটন এলাকা) এলাকায় ১৫ বছরের পুরনো বাসের পারমিটের নবীকরণ বন্ধ করে দিয়েছিল পরিবহণ দফতর। সেই নিষেধাজ্ঞার কারণে বহু বাস বাতিল হতে বসেছিল। তারই পরিপ্রেক্ষিতে ১৩ মাস আগে বাস বাতিল করার ক্ষেত্রে সেটির আয়ুর ভিত্তিতে নয়, স্বাস্থ্যকে মাপকাঠি হিসাবে ধরার দাবি জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয় বেসরকারি বাসমালিকদের ছ’টি সংগঠন। হাইকোর্ট বাসের স্বাস্থ্য এবং দূষণমাত্রা খতিয়ে দেখে মেয়াদ বাড়ানোর নির্দেশ দিয়েছেন।
এরপরেই ১৫ বছরের পুরনো বাস চলাচল করার জন্যে বিজ্ঞপ্তি প্রকাশ করে রাজ্য পরিবহণ দফতর। নতুন বিজ্ঞপ্তিতে পরিবহণ দফতর জানিয়েছে, ১৫ বছরের বেশি বয়সি গাড়ি আরও দু’বছর চলতে পারবে রাজ্যে। তবে মানতে হবে স্বাস্থ্যপরীক্ষার শর্ত। সেই শর্ত না-মানলে কলকাতার রাস্তায় চলতে পারবে না গাড়ি।
আরও পড়ুন-২০২৬-এ ভয়ঙ্কর ‘তুলকালাম’…! এই ৩ রাশিতে লোহার পায়ে হাঁটবেন শনিদেব, সোনায় মুড়বে কাদের কপাল? জানুন আপনার ভাগ্যে কী?
তবে সেই বাস চালাতে গেলে মানতে হবে শর্ত। রাজ্য পরিবহণ দফতর জানিয়েছে, যানের বয়স ১৫ পেরিয়ে গেলে প্রতি ছ’মাস অন্তর তার স্বাস্থ্যপরীক্ষা করিয়ে ফিটনেস সার্টিফিকেট নিতে হবে। সেই সঙ্গে ওই যানকে বিএস-৪ ক্যাটেগরির হতে হবে। নতুন বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, এখন থেকে রাজ‍্যের যে কোনও জেলার গাড়ি অন্য কোনও জেলায় বিক্রি করা যাবে।
advertisement
advertisement
আরও পড়ুন-ভোর ৩-৪ টের সময় রোজ ঘুম ভাঙছে? শরীর খারাপ না অন্য কিছু! প্রকৃতি কি কোনও ইঙ্গিত দিচ্ছে? জেনে নিন জ্যোতিষীর থেকে
এই নয়া বিজ্ঞপ্তির ফলে অনেক বাস বাতিলের হাত থেকে রক্ষা পেল, কারণ আগে পরিবেশ আদালতের নির্দেশে পারমিট নবীকরণ বন্ধ ছিল। পরিবহণ দফতর এখন এই বিজ্ঞপ্তি অনুযায়ী পুরনো বাসের ফিটনেস পরীক্ষার প্রক্রিয়া শুরু করেছে। কলকাতা হাইকোর্টের রায় এবং পরিবহণ দফতরের বিজ্ঞপ্তি অনুযায়ী, ফিটনেস ও দূষণ পরীক্ষাে উত্তীর্ণ হলে, বছরে দু’বার পরীক্ষার মাধ্যমে এই বাসগুলি চলতে পারবে। মূলত, ‘বয়স নয়, স্বাস্থ্যই প্রধান’—এই নীতিতে দূষণ ও প্রযুক্তিগত সক্ষমতা যাচাই করে অনুমতি দেওয়া হচ্ছে, যা বাস মালিকদের জন্য ‘ঐতিহাসিক জয়’ হিসেবে বিবেচিত, কারণ এর ফলে বাস বাতিল হওয়া থেকে রক্ষা পেয়েছে। বাস মালিক সংগঠনগুলো এবার ফিটনেস সার্টিফিকেট নেবে বলে আশাবাদী রাজ্য সরকার।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Bus: ১৫ বছরের পুরনো বাস নামতে পারবে রাস্তায়, মানতে হবে বিশেষ শর্ত, না হলেই চরম বিপদ
Next Article
advertisement
Suvendu Adhikari: দলীয় প্রতীক পাওয়ার পরই অ্যাকশন, আজ নন্দীগ্রামে মনোনয়ন জমা দেবেন শুভেন্দু অধিকারী, সঙ্গে থাকবেন দিলীপ ঘোষ
দলীয় প্রতীক পাওয়ার পরই অ্যাকশন, আজ নন্দীগ্রামে মনোনয়ন জমা দেবেন শুভেন্দু অধিকারী, সঙ্গে থাকবেন দিলীপ ঘোষ
  • শুভেন্দু অধিকারী সোমবার নন্দীগ্রাম আসনে মনোনয়নপত্র জমা দেবেন

  • বিরোধী দলনেতার সঙ্গে থাকবেন দিলীপ ঘোষ

  • বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য শুভেন্দুর হাতে দলীয় প্রতীক তুলে দেন

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement