advertisement

নিম্নচাপের জেরে উত্তরবঙ্গে আরও বাড়বে বৃষ্টি, কেমন থাকবে কলকাতার আবহাওয়া দেখে নিন...

Last Updated:

দক্ষিণবঙ্গের পরিস্থিতি উন্নত হলেও উত্তরবঙ্গে আরও বাড়বে বৃষ্টি ৷ ঘূর্ণাবর্তটি বিহার-উত্তরপ্রদেশে অবস্থান করছে ৷ সেখানেই আগামী ৪৮ ঘণ্টায় নিম্নচাপ সৃষ্টি হয়েছে ৷

#কলকাতা: দক্ষিণবঙ্গের পরিস্থিতি উন্নত হলেও উত্তরবঙ্গে আরও বাড়বে বৃষ্টি ৷ ঘূর্ণাবর্তটি বিহার-উত্তরপ্রদেশে অবস্থান করছে ৷ সেখানেই আগামী ৪৮ ঘণ্টায় নিম্নচাপ সৃষ্টি হয়েছে ৷ ঘূর্ণাবর্তের জেরে নিম্নচাপ তৈরির হয়েছে ৷ এর জেরে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে ৷ বিহারেও বৃষ্টির পরিমাণ বাড়তে পারে ৷ মৌসুমি অক্ষরেখা পঞ্জাব থেকে বিস্তৃত ৷ বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত মৌসুমি অক্ষরেখা ৷ আসানসোল, কলকাতার উপর দিয়ে গিয়েছে মৌসুমি অক্ষরেখা ৷ এর জেরে দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস ৷ বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় অস্বস্তি ৷ আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে দক্ষিণবঙ্গে ৷
বৃষ্টির পাশাপাশি আশপাশের এলাকায় ঝোড়ো হাওয়ারও পূর্বাভাস রয়েছে। রবিবার সকাল থেকেই বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল কলকাতায় ৷ এর জেরে জলমগ্ন বিভিন্ন এলাকা ৷ আরও বেশ কয়েকদিন বৃষ্টি চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস ৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
নিম্নচাপের জেরে উত্তরবঙ্গে আরও বাড়বে বৃষ্টি, কেমন থাকবে কলকাতার আবহাওয়া দেখে নিন...
Next Article
advertisement
Shamik Bhattacharya: 'আমাদের বিরুদ্ধে ভোট দিন, কিন্তু ভোটাধিকার প্রয়োগ করুন!' বহুতলের বাসিন্দাদের আর্জি শমীকের
'আমাদের বিরুদ্ধে ভোট দিন, কিন্তু ভোটাধিকার প্রয়োগ করুন!' বহুতলের বাসিন্দাদের আর্জি শমীকের
  • বিজেপি-র ভরসা বহুতলের ভোটাররা৷

  • বহুতলের বাসিন্দাদের সঙ্গে বৈঠকে বিজেপি রাজ্য সভাপতি৷

  • ভোটাধিকার প্রয়োগ করুন, আর্জি শমীকের৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement