advertisement

চুলে নেইমার ছাঁট চাই? বা পিঠে আর্জেন্টিনার পতাকা? জেনে নিন কত খরচ

Last Updated:

হাতে বা পায়ে রং করানোর খরচ ২০০ টাকা থেকে শুরু। হেয়ার ড্রেসারের দাবি, তেল না পড়লে একমাস রং থাকবে।

#কলকাতা: সোচিতে নেইমারদের অনুশীলনে হাজার হাজার সমর্থক। রাশিয়া থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে হাওড়ার উৎসাহ কোনও অংশে কম নয়। বিশ্বকাপ বলে কথা। তাই প্রিয় দেশ, তারকার জন্য রঙিন হয়েছেন সমর্থকরা। কেউ পিঠে ব্রাজিলের পতাকা আঁকাচ্ছেন, কারও চুলে মেসির ছাঁট। ভিনদেশ নয়, আমাদের হাওড়ার নেতাজি সুভাষ রোডের স্যালোঁতে উন্মাদনা এখন থেকেই।
পুরুষদের সঙ্গে পাল্লা দিয়ে হেয়ার ড্রেসারদের কাছে মহিলারা। কেউ মেসিদের হয়ে গলা ফাটাতে পিঠে আর্জেন্টিনার পতাকা আঁকিয়েছেন, কেউ ব্রাজিলের। ছেলেরা আবার মেসি, নেইমারদের ছাঁট দিতে ব্যস্ত। কোনও উৎসাহী আবার চুলে প্রিয় ফুটবলারের নাম লিখেই খুশ।
advertisement
advertisement
হাওড়ার নেতাজি সুভাষ রোডের এই পার্লারে এখন দিনভর ব্যস্ততা। বিশ্বকাপের রেপ্লিকার আদলে চুল কাটালে ৩০০ টাকা খরচ। রং করালে বাড়তি খরচ। ফুটবলারের নাম লেখার হলে দিতে হবে ২০০ টাকা। আর পিঠে রং করার জন্য রেট ৫০০ টাকা।
হাতে বা পায়ে রং করানোর খরচ ২০০ টাকা থেকে শুরু। হেয়ার ড্রেসারের দাবি, তেল না পড়লে একমাস রং থাকবে।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
চুলে নেইমার ছাঁট চাই? বা পিঠে আর্জেন্টিনার পতাকা? জেনে নিন কত খরচ
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement