advertisement

Karnataka: বিজেপি-তে আরও কংগ্রেস বিধায়ক? কর্নাটকে সরকার-সঙ্কট

Last Updated:

যদিও জেটিএস সুপ্রিমো এইচডি দেবগৌড়ার দাবি, কোনও সঙ্কটই নেই৷ কুমারস্বামী শিবিরের দাবি, ১১৮ জন বিধায়কেরই সমর্থন আছে৷ কংগ্রেসের ৭৯ জন ও জেডিএস-এর ৩৭ জন৷ দেবগৌড়ার কথায়, 'পুরোটাই নাটক চলছে৷'

#বেঙ্গালুরু: লোকসভা ভোটের আগে কর্নাটকে জোট সরকারে তৈরি হয়েছে সঙ্কট৷ বিজেপি-র দাবি, কয়েক জন কংগ্রেস বিধায়ক চলে গিয়েছেন বিজেপি শিবিরে৷ হেন পরিস্থিতিতে বেশ অস্বস্তিতে পড়েছেন মুখ্যমন্ত্রী কুমারস্বামী৷ জট কাটাতে আজ অর্থাত্‍‌ বুধবার কংগ্রেস-জেডিএস বৈঠক করবে৷
ইতিমধ্যেই সরকার থেকে সমর্থন তুলে নিয়েছে দুই নির্দল বিধায়ক৷ গুরগাঁওয়ের হোটেলে ঘাঁটি গেড়েছেন ১০৪ বিধায়ক৷ সেখানে তাঁদের ক্যাম্প করে রাখা হয়েছে৷ যদিও জেটিএস সুপ্রিমো এইচডি দেবগৌড়ার দাবি, কোনও সঙ্কটই নেই৷ কুমারস্বামী শিবিরের দাবি, ১১৮ জন বিধায়কেরই সমর্থন আছে৷ কংগ্রেসের ৭৯ জন ও জেডিএস-এর ৩৭ জন৷ দেবগৌড়ার কথায়, 'পুরোটাই নাটক চলছে৷'
advertisement
কংগ্রেস নেতা ও মন্ত্রী ডি কে শিবকুমার অভিযোগ করেন, দলের তিন বিধায়ককে নাকি মুম্বইয়ের একটি হোটেলে নিয়ে গিয়ে কথা বলেছেন বিজেপি নেতারা৷ তাঁরা এখনও মুম্বইয়ের হোটেলেই রয়েছেন৷ শুধু ওই তিনজনই নন, কংগ্রেসের অভিযোগ, আরও ১৩ জন বিধায়কের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে বিজেপি৷ কর্নাটক বিধানসভায় মোট আসন ২২৪টি, তার মধ্যে বিজেপি-র আসন ১০৪৷ ২ নির্দল বিধায়ক বিজেপি শিবিরে চলে কং-জেডিএস জোট সরকারের আসন সংখ্যা কমে ১১৮ থেকে ১১৬ হল৷ সে ক্ষেত্রে সংখ্যাগরিষ্ঠ হয়ে যাবে বিজেপি, অন্তর্বর্তী বিধানসভা নির্বাচনের দাবি করতে পারে৷
advertisement
advertisement
যদিও বিজেপি-র দাবি, মুখ্যমন্ত্রী কুমারস্বামীই ঘোড়া কেনাবেচার চেষ্টা চালাচ্ছেন৷ তাই ১০৪ বিধায়ককে গুরগাঁওয়ের একটি রিসর্টে রাখা হয়েছে৷ এই পরিস্থিতিতে কুমারস্বামী হঠাত্‍‌ বলেছেন,'কংগ্রেস যেন আমাদের তৃতীয় শ্রেণির নাগরিক মনে না-করে৷' সব মিলিয়ে লোকসভা ভোটের মুখে সরকার-সঙ্কটের কালো মেঘ কর্নাটকে৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Karnataka: বিজেপি-তে আরও কংগ্রেস বিধায়ক? কর্নাটকে সরকার-সঙ্কট
Next Article
advertisement
Actor Piyush Mishra on Alcoholism: "মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
"মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
  • মদ্যপানের ফলে অভিনেতার ব্যক্তিগত ও পেশাগত জীবন গভীরভাবে প্রভাবিত হয়

  • পীযূষ মিশ্র মদের আসক্তিকে একটি “মারাত্মক রোগ” হিসেবে বর্ণনা করেছেন

  • তবে তিনি কখনও মদ্যপান করে অভিনয় করিনি, কিংবা মাতাল হয়ে শুটিং সেটেও যাননি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement