advertisement

শ্রাবণ মাসের প্রথম সোমবার শিবের পুজোয় বসলেন এই নায়িকা

Last Updated:

তিনি প্রিষ্ঠিত নায়িকা ৷ এক নম্বরের ইঁদুর দৌড়ে না থেকেও নিজের মতো করে একের পর এক ভাল অভিনয়ের খাতা খুলেছেন ৷ পেয়েছেন জাতীয় পুরস্কারও ৷ ব্যক্তিগত টানাপোড়েনের মধ্যেও যোগ্যতা আর প্রতিভায় ভাস্বর হয়ে উঠেছেন ৷

#মুম্বই: তিনি প্রিষ্ঠিত নায়িকা ৷ এক নম্বরের ইঁদুর দৌড়ে না থেকেও নিজের মতো করে একের পর এক ভাল অভিনয়ের খাতা খুলেছেন ৷ পেয়েছেন জাতীয় পুরস্কারও ৷ ব্যক্তিগত টানাপোড়েনের মধ্যেও যোগ্যতা আর প্রতিভায় ভাস্বর হয়ে উঠেছেন ৷ তিনি কঙ্গনা রানাওয়াত ৷ সামনেই মুক্তি পাবে ঐতিহাসিক পটভূমিকায় তৈরি তাঁর নতুন ছবি, মণিকর্ণিকা ৷ চলছে ‘মেন্টাল হ্যায় ক্যায়া’র শুটিংও ৷ তাঁর আগে আরাধ্য দেবতার সাধনায় মন দিলেন ‘ক্যুইন’-এর নায়িকা ৷
আষাঢ় শেষ হয়ে শ্রাবণ মাস পড়েছে ৷ আর শ্রাবণ মাস মানেই তা দেবাদিদেব মহাদেবের মাস ৷ তাই মহাদেবের আরাধনায় শ্রাবণ মাসের সোমবারকে বেছে নিয়েছিলেন বলি অভিনেত্রীও ৷ শিবের দর্শন করতে উড়ে গিয়েছিলেন কোয়াম্বাত্তুর ৷ সেখানে আদিশক্তি আশ্রমে গিয়ে ধ্যানলিঙ্গ শিবের মূর্তি দর্শন করেন তিনি ৷ ট্যাডিশনাল শাড়ি আর ফুলের মালায় সেজে মন্দিরে যান কঙ্গনা ৷ শিবের মাথায় জল ঢালেন ৷ ভক্তি ভরে পুজোও দেন ৷
advertisement
advertisement
২০১৯-এর ২৫ জানুয়ারি পর্দায় আসবে ‘মণিকর্ণিকা’ ৷ এই ছবিতে ঝাঁসির রানির ভূমিকায় দেখা যাবে কঙ্গনাকে ৷
advertisement
advertisement
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
শ্রাবণ মাসের প্রথম সোমবার শিবের পুজোয় বসলেন এই নায়িকা
Next Article
advertisement
Actor Piyush Mishra on Alcoholism: "মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
"মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
  • মদ্যপানের ফলে অভিনেতার ব্যক্তিগত ও পেশাগত জীবন গভীরভাবে প্রভাবিত হয়

  • পীযূষ মিশ্র মদের আসক্তিকে একটি “মারাত্মক রোগ” হিসেবে বর্ণনা করেছেন

  • তবে তিনি কখনও মদ্যপান করে অভিনয় করিনি, কিংবা মাতাল হয়ে শুটিং সেটেও যাননি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement