advertisement

Recruitment Vidyasagar University: চাকরি খুঁজছেন? মোটা অঙ্কের বেতনে নিয়োগ চলছে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে, জানুন বিশদে

Last Updated:

Recruitment Vidyasagar University: আপনার জন্যে রয়েছে সুবর্ণ সুযোগ। মোটা অংকের বেতনে মেদিনীপুরে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে চাকরির বিজ্ঞপ্তি জারি করেছে কর্তৃপক্ষ। দু'টি শূন্যপদে নেওয়া হবে।

বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়
বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়
পশ্চিম মেদিনীপুর: চাকরি খুঁজছেন? আপনার জন্যে রয়েছে সুবর্ণ সুযোগ। মোটা অংকের বেতনে মেদিনীপুরে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে চাকরির বিজ্ঞপ্তি জারি করেছে কর্তৃপক্ষ। দু’টি শূন্যপদে নেওয়া হবে।
পদের নাম– Controller of Examinations
মোট শূন্যপদ– ১ টি।
advertisement
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ন্যূনতম ৫৫% নম্বর-সহ স্নাতকোত্তর ডিগ্ৰি থাকতে হবে। পাশাপাশি এজিপিতে সিনিয়র লেকচারার, রিডার, সহকারী অধ্যাপক হিসাবে কমপক্ষে ১৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন।
মাসিক বেতন– ১,৪৪,২০০ টাকা। নূন্যতম ৪০ বছরের ঊর্ধ্বের চাকরিপ্রার্থীরা আবেদন জানাতে পারবেন। ব্যতিক্রমী যোগ্য প্রার্থীদের ক্ষেত্রে বয়সের ছাড় দেওয়া হবে।
advertisement
অপর পদের নাম– University Engineer
মোট শূন্যপদ– ১ টি।
এক্ষেত্রে ন্যূনতম ৫৫% নম্বর-সহ ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক এবং কমপক্ষে ১০ বছরের অভিজ্ঞতা সম্পন্ন চাকরিপ্রার্থীরা আবেদন করতে পারবেন।
মাসিক বেতন– ৭৯,৮০০/- টাকা। ন্যূনতম ৩৫ বছরের ঊর্ধ্বের চাকরিপ্রার্থীরা আবেদন জানাতে পারবেন। ব্যতিক্রমী যোগ্য প্রার্থীদের ক্ষেত্রে বয়সের ছাড় দেওয়া হবে।
advertisement
কীভাবে আবেদন করবেন?
প্রথমে বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদনপত্র ডাউনলোড করতে হবে। ডাউনলোড করা আবেদনপত্রে সঠিক তথ্য পূরণ করে পূরণ করা আবেদনপত্রের সঙ্গে শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, বয়সের প্রমাণপত্র ইত্যাদি জরুরি কাগজপত্র বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট দফতরে জমা দিতে হবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী জানা গিয়েছে, আবেদন ফি বাবদ ব্যাঙ্ক ড্রাফটের মাধ্যমে ৮০০টাকা জমা দিতে হবে আবেদনকারীকে।
advertisement
আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা– The Registrar, Vidyasagar University, Midnapore – 721702, Paschim Medinipur, West Bengal
আবেদনের শেষ তারিখ– ১ ডিসেম্বর, ২০২৩।
রঞ্জন চন্দ
view comments
বাংলা খবর/ খবর/চাকরি/
Recruitment Vidyasagar University: চাকরি খুঁজছেন? মোটা অঙ্কের বেতনে নিয়োগ চলছে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে, জানুন বিশদে
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement