advertisement

ONGC Recruitment 2023: ওএনজিসি-তে নিয়োগের বিজ্ঞপ্তি জারি! বেতন লক্ষাধিক! সবিস্তার জানতে পড়ুন

Last Updated:

ওয়াক-ইন-ইন্টারভিউয়ের জন্য উপস্থিত হতে হবে প্রার্থীদের। আগামী ১৬ মে, ২০২৩ তারিখে সকাল ১০টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত নেওয়া হবে এই ইন্টারভিউ।

নয়াদিল্লি:  সম্প্রতি অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন লিমিটেড (ওএনজিসি)-এর তরফে এক বিজ্ঞপ্তি জারি করে কন্ট্রাক্ট মেডিকেল অফিসার – ফিল্ড ডিউটি (এফএমও) পদে নিয়োগের জন্য যোগ্য এবং আগ্রহী প্রার্থীদের কাছ থেকে আবেদনপত্র চাওয়া হয়েছে। আগ্রহী প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
ওএনজিসি রিক্রুটমেন্ট ২০২৩: আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, ওয়াক-ইন-ইন্টারভিউয়ের জন্য উপস্থিত হতে হবে প্রার্থীদের। আগামী ১৬ মে, ২০২৩ তারিখে সকাল ১০টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত নেওয়া হবে এই ইন্টারভিউ। সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
advertisement
advertisement
ওএনজিসি রিক্রুটমেন্ট ২০২৩: শূন্যপদের সংখ্যা ও বিস্তারিত বিবরণ
প্রতিষ্ঠানের তরফে মোট ১টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।
প্রার্থীরা আবেদনের যোগ্যতা, বয়সসীমা, বেতন, আবেদন পদ্ধতি, কাজের স্থান-সহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে উপলব্ধ বিজ্ঞপ্তির লিঙ্কে  ক্লিক করতে পারেন।
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থাঅয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন লিমিটেড (ওএনজিসি)
পদের নামকন্ট্রাক্ট মেডিকেল অফিসার – ফিল্ড ডিউটি (এফএমও)
শূন্যপদের সংখ্যা
কাজের স্থানবিশদ দেখুন
নির্বাচন পদ্ধতিবিশদ দেখুন
শিক্ষাগত যোগ্যতাবিশদ দেখুন
বেতনক্রমবিশদ দেখুন
ওয়াক-ইন ইন্টারভিউয়ের তারিখ১৬.০৫.২০২৩
advertisement
ওএনজিসি রিক্রুটমেন্ট ২০২৩: শিক্ষাগত যোগ্যতা
আবেদনকারী প্রার্থীদের ব্যাচেলর অফ মেডিসিন এবং ব্যাচেলর অফ সার্জারি (এমবিবিএস) ডিগ্রি থাকা আবশ্যক।
ওএনজিসি রিক্রুটমেন্ট ২০২৩: বয়সসীমা
এই পদের জন্য আবেদনকারী প্রার্থীদের বয়সের কোনও উর্ধ্বসীমা রাখা হয়নি।
ওএনজিসি রিক্রুটমেন্ট ২০২৩: বেতনক্রম
এই পদে নিযুক্ত প্রার্থীর মাসিক বেতন হবে ১০৫০০০ টাকা।
advertisement
ওএনজিসি রিক্রুটমেন্ট ২০২৩: নিয়োগের ধরন
চুক্তির ভিত্তিতেই এই পদে প্রার্থী নিয়োগ করা হবে।
ওএনজিসি রিক্রুটমেন্ট ২০২৩: আবেদন পদ্ধতি
আবেদনপত্র পূরণ করে তার দুটি কপি এবং অন্যান্য জরুরি নথিপত্র নিয়ে নির্ধারিত দিনে সময়সীমার মধ্যে উপস্থিত থাকতে হবে এই ঠিকানায় ONGC, AAFB Exploratory Asset, Srikona, Silchar। সময় পেরিয়ে যাওয়ার পরে সেখানে উপস্থিত হলেও কোনও পরিস্থিতিতে তা গ্রাহ্য করা হবে না।
view comments
বাংলা খবর/ খবর/চাকরি/
ONGC Recruitment 2023: ওএনজিসি-তে নিয়োগের বিজ্ঞপ্তি জারি! বেতন লক্ষাধিক! সবিস্তার জানতে পড়ুন
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
  • শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়

  • নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement