advertisement

Lok Sabha Recruitment 2023: লোকসভায় চাকরির সুবর্ণ সুযোগ! বেতন লক্ষাধিক, শীঘ্রই আবেদন করুন

Last Updated:

Lok Sabha Recruitment 2023: প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। আবেদনকারীরা আগামী ৩ এপ্রিল, ২০২৩ তারিখ বিকেল ৫টা পর্যন্ত আবেদন করতে পারবেন।

লোকসভায় চাকরি
লোকসভায় চাকরি
সম্প্রতি ভারতীয় সংসদ রিক্রুটমেন্ট ব্রাঞ্চের মাধ্যমে এক বিজ্ঞপ্তি জারি করে লোকসভা সেক্রেটারিয়েটে পার্লামেন্টারি ইন্টারপ্রিটার পদে নিয়োগের জন্য প্রার্থীদের থেকে আবেদনপত্র চাওয়া হয়েছে। সরাসরি নিয়োগ করার কথাও জানানো হয়েছে ওই বিজ্ঞপ্তিরা। এমনকী আগ্রহী প্রার্থীরা অনলাইনেও আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
লোকসভা রিক্রুটমেন্ট ২০২৩: আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। আবেদনকারীরা আগামী ৩ এপ্রিল, ২০২৩ তারিখ বিকেল ৫টা পর্যন্ত আবেদন করতে পারবেন। আবেদন সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
advertisement
advertisement
আবেদনের যোগ্যতা, বয়সসীমা, বেতন, আবেদন পদ্ধতি, কাজের স্থান-সহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে উপলব্ধ বিজ্ঞপ্তির লিঙ্কে ক্লিক করতে পারেন।
লোকসভা রিক্রুটমেন্ট ২০২৩: শূন্যপদের সংখ্যা ও বিস্তারিত বিবরণ
প্রতিষ্ঠানের তরফে মোট ১৩টি শূন্য পদ রয়েছে বলে জানানো হয়েছে।
ইংরেজি/ হিন্দি স্ট্রিম ইন্টারপ্রিটার: ৮টি পদ
আঞ্চলিক ভাষা/ স্ট্রিম ইন্টারপ্রিটার (দোগরি, কাশ্মীরি, কোঙ্কনি, সাঁওতালি এবং সিন্ধি): ৫টি পদ (প্রতিটি ভাষার জন্য ১টি করে পদ)
advertisement
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থালোকসভা
পদের নামপার্লামেন্টারি ইন্টারপ্রিটার
শূন্যপদের সংখ্যা১৩
কাজের স্থানবিশদ দেখুন
নির্বাচন পদ্ধতিবিশদ দেখুন
আবেদন প্রক্রিয়া শুরুবর্তমানে চলছে
শিক্ষাগত যোগ্যতাবিশদ দেখুন
বেতনক্রমবিশদ দেখুন
আবেদন পদ্ধতিঅনলাইন
আবেদনের শেষ তারিখ০৩.০৪.২০২৩
advertisement
লোকসভা রিক্রুটমেন্ট ২০২৩: বেতনক্রম
নিযুক্ত প্রার্থীদের বেতন হতে পারে ১৭৭৫০০ টাকা পর্যন্ত।
লোকসভা রিক্রুটমেন্ট ২০২৩: বয়সসীমা
এই পদের জন্য আবেদনকারী প্রার্থীদের বয়সের উর্ধ্বসীমা ৩৫ বছর হতে হবে।
লোকসভা রিক্রুটমেন্ট ২০২৩: আবেদন পদ্ধতি
লোকসভার অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
advertisement
‘রিক্রুটমেন্ট’ সেকশনে গিয়ে সংশ্লিষ্ট পদের জন্য ‘অ্যাপ্লাই অনলাইন’ বিকল্পে ক্লিক করতে হবে।
অনলাইন আবেদনপত্র পূরণ করে নিজের সাম্প্রতিক ছবি আপলোড করতে হবে। সেই সঙ্গে নির্দেশিকা অনুসারে নথিপত্র স্বাক্ষর করতে হবে।
আবেদনপত্রে নিজের বৈধ এবং সক্রিয় ই-মেল আইডি ও মোবাইল নম্বর দিতে হবে।
সমস্ত তথ্য পূরণ করার পরে তা আরও এক বার চোখ বুলিয়ে নিয়ে ‘সাবমিট’ বাটনে ক্লিক করতে হবে।
advertisement
প্রার্থীরা শুধুমাত্র ১টি করে আবেদন ফর্মই পূরণ করতে পারবেন। কোনও প্রার্থী একাধিক আবেদন ফর্ম জমা করলে শুধুমাত্র হায়ার রেজিস্ট্রেশন নম্বর-সহ আবেদনপত্রটিই বিবেচিত হবে।
view comments
বাংলা খবর/ খবর/চাকরি/
Lok Sabha Recruitment 2023: লোকসভায় চাকরির সুবর্ণ সুযোগ! বেতন লক্ষাধিক, শীঘ্রই আবেদন করুন
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement