advertisement

Job News: শুরু হয়ে গেল অগ্নিবীর নিয়োগের অনলাইন রেজিস্ট্রেশন, আবেদন করুন

Last Updated:

Job News: ভারতীয় সেনাবাহিনীর অগ্নিপথ রিক্রুটমেন্ট স্কিমের অধীনে ভারতীয় সেনাবাহিনীতে নিয়োগের জন্য অনলাইন রেজিস্ট্রেশনের শুরু হয়েছে।

অগ্নিবীর নিয়োগের অনলাইন রেজিস্ট্রেশন
অগ্নিবীর নিয়োগের অনলাইন রেজিস্ট্রেশন
শিলিগুড়ি: ভারতীয় সেনাবাহিনীর অগ্নিপথ রিক্রুটমেন্ট স্কিমের অধীনে ভারতীয় সেনাবাহিনীতে নিয়োগের জন্য অনলাইন রেজিস্ট্রেশন শুরু হয়েছে। রেজিস্ট্রেশনের সময়কাল ১৫ মার্চ ২০২৩ পর্যন্ত চলবে। যে সময়ের মধ্যে বিভিন্ন বয়সের যোগ্য প্রার্থীরা আসন্ন নিয়োগ বছরে নিয়োগের জন্য www.joinindianarmy.nic.in ওয়েবসাইটে অনলাইনে আবেদন করতে পারবেন। নিবন্ধন এবং আবেদন জমা দেওয়ার প্রক্রিয়া ব্যাখ্যা করে একটি ভিডিও উক্ত ওয়েবসাইটে হোস্ট করা হয়েছে।
নিয়োগের প্রক্রিয়ায় একটি রূপান্তরমূলক পরিবর্তনের পরে, প্রার্থীরা প্রাথমিকভাবে একটি অনলাইন কম্পিউটার ভিত্তিক সাধারণ প্রবেশিকা পরীক্ষা (CEE) এর জন্য উপস্থিত হবেন । যার পরে তাদের তাদের শারীরিক এবং মেডিকেল পরীক্ষার জন্য উপস্থিত হতে ডাকা হবে। রাজ্য জুড়ে বিভিন্ন কেন্দ্রে ১৭ই এপ্রিল থেকে ৪ই মে ২০২৩ পর্যন্ত পরিচালিত সাধারণ প্রবেশিকা পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের ২৫০/- টাকা ফি দিতে হবে। অনলাইন কম্পিউটার ভিত্তিক পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের সহায়তা করার জন্য, একটি অনুশীলন পরীক্ষাও ওয়েবসাইটে উপলব্ধ করা হয়েছে।
advertisement
advertisement
আরও পড়ুন: মাধ্যমিক উত্তীর্ণদের জন্য চাকরির দারুণ সুযোগ, ১১ হাজার পদে নিয়োগ SSC-র, জানুন
বিজ্ঞপ্তি অনুযায়ী চার বছরের চাকরির মেয়াদ শেষে সকল অগ্নিবীরদের কাজ থেকে ছেড়ে দেওয়া হবে। তারা একটি \"সেবা নিধি\" প্যাকেজ পাবেন। যা তাঁদের সমাজে ফিরে যেতে এবং অন্যান্য সেক্টরে কাজ করার অনুমতি পাবে।
advertisement
বয়স সীমা
প্রার্থীদের বয়স সাড়ে ১৭ বছর থেকে ২১ বছরের মধ্যে হতে হবে।
প্রসঙ্গত, অগ্নিপথ স্কিম ২০২২ সালে শুরু হয়েছিল তাতে সিকিম এবং উত্তরবঙ্গের যুবকদের একটি বড় সংখ্যক অগ্নিবীর হিসাবে নিয়োগের জন্য সমাবেশে অংশগ্রহণ করেছিল। নির্বাচিত প্রার্থীদের প্রথম ব্যাচ ইতিমধ্যেই ০১ জানুয়ারি ২০২৩ থেকে বিভিন্ন সেনা প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণ শুরু করেছে ।
advertisement
অনির্বাণ রায়
view comments
বাংলা খবর/ খবর/চাকরি/
Job News: শুরু হয়ে গেল অগ্নিবীর নিয়োগের অনলাইন রেজিস্ট্রেশন, আবেদন করুন
Next Article
advertisement
West Bengal Weather Update: মেঘলা আকাশ, ছিটেফোঁটা বৃষ্টির পূর্বাভাস ! সোম ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের আট ও উত্তরবঙ্গের তিন জেলায় বৃষ্টির সম্ভাবনা
সোম ও মঙ্গলবার বৃষ্টির পূর্বাভাস ! দক্ষিণবঙ্গের ৮ ও উত্তরবঙ্গের ৩ জেলায় বৃষ্টির সম্ভাবনা
  • মেঘলা আকাশ, ছিটেফোঁটা বৃষ্টির পূর্বাভাস !

  • সোম ও মঙ্গলবার বৃষ্টির পূর্বাভাস !

  • দক্ষিণবঙ্গের ৮ ও উত্তরবঙ্গের ৩ জেলায় বৃষ্টির সম্ভাবনা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement