advertisement

IIT Kanpur Junior Assistant Recruitment 2022: আইআইটি কানপুরে প্রচুর পদে বিপুল নিয়োগ! জানুন বিশদে

Last Updated:

IIT Kanpur Junior Assistant Recruitment 2022 : প্রার্থীদের আগামী ৯ নভেম্বর, ২০২২ তারিখের মধ্যে আবেদন করতে হবে।

সম্প্রতি কানপুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজির তরফে এক বিজ্ঞপ্তি জারি করে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগের জন্য আবেদন জানানো হয়েছে। আগ্রহী প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
আবেদনের তারিখ:
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের আগামী ৯ নভেম্বর, ২০২২ তারিখের মধ্যে আবেদন করতে হবে। অনলাইন আবেদন করতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
advertisement
শূন্যপদের সংখ্যা ও বিস্তারিত বিবরণ:
advertisement
প্রতিষ্ঠানের তরফে মোট ১১৯টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা:ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি, কানপুর
পদের নাম:জুনিয়র অ্যাসিস্ট্যান্ট
শূন্যপদের সংখ্যা:১১৯
কাজের স্থান:ভারত
নির্বাচন পদ্ধতি:বিশদ দেখুন
আবেদন শুরু:বর্তমানে চলছে
শিক্ষাগত যোগ্যতা:বিশদ দেখুন
বেতনক্রম:বিশদ দেখুন
আবেদন পদ্ধতি:অনলাইন
আবেদনের শেষ তারিখ:০৯-১১-২০২২
advertisement
আবেদনের যোগ্যতা:
প্রার্থীদের কম্পিউটার অ্যাপ্লিকেশনে সাধারণ জ্ঞান থাকতে হবে, এছাড়াও প্রার্থীদের স্নাতক ডিগ্রি থাকা আবশ্যিক।
বয়সসীমা:
প্রার্থীদের বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। আইআইটি কানপুরের নিয়মিত কর্মচারী রূপে যাঁরা বহাল রয়েছেন তাঁদের আবেদনের বয়সসীমা সর্বোচ্চ ৫০ বছর ধার্য করা হয়েছে।
advertisement
নির্বাচন পদ্ধতি:
প্রার্থীদের লিখিত পরীক্ষা এবং পদ ভিত্তিক প্র্যাকটিক্যাল টেস্ট নেওয়া হবে। তবে পরবর্তীতে নিয়ম অনুযায়ী নির্বাচনের জন্য অন্য যে কোনও পদ্ধতি গ্রহণ করা হতে পারে।
আবেদন ফি:
ওবিসি, ইডব্লুএস এবং জেনারেল ক্যাটাগরির অন্তর্গত আবেদনকারীদের আবেদন ফি হিসেবে ৭০০ টাকা ধার্য করা হয়েছে। প্রার্থীরা নেট ব্যাঙ্কিং এবং ডেবিট/ক্রেডিট কার্ডের মাধ্যমে আবেদন ফি জমা দিতে পারেন। এসসি/এসটি/পিডব্লুডি এবং মহিলা প্রার্থীদের আবেদন ফি দিতে হবে না।
advertisement
প্রার্থীরা আবেদনের যোগ্যতা, বয়সসীমা, বেতনক্রম ও নিয়োগ সংক্রান্ত অন্যান্য বিষয় জানতে এখানে উপলব্ধ অফিসিয়াল নোটিশের লিঙ্কে  করে দেখতে পারেন।
অন্যান্য বিষয় জানতে এখানে উপলব্ধ অফিসিয়াল নোটিশের লিঙ্কে  করে দেখতে পারেন।
view comments
বাংলা খবর/ খবর/চাকরি/
IIT Kanpur Junior Assistant Recruitment 2022: আইআইটি কানপুরে প্রচুর পদে বিপুল নিয়োগ! জানুন বিশদে
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement