advertisement

Central Bank of India Recruitment 2023: অর্থবর্ষের শেষে সেন্ট্রাল ব্যাঙ্ক অব ইন্ডিয়ায় চাকরির বাম্পার সুযোগ! জানুন বিস্তারিত

Last Updated:

অর্থবর্ষের শেষে সেন্ট্রাল ব্যাঙ্ক অব ইন্ডিয়ায় চাকরির দারুণ সুযোগ। সেন্ট্রাল ব্যাঙ্ক অব ইন্ডিয়ায় বিভিন্ন ম্যানেজেরিয়াল পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় চাকরির সুযোগ
সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় চাকরির সুযোগ
নয়াদিল্লি: অর্থবর্ষের শেষে সেন্ট্রাল ব্যাঙ্ক অব ইন্ডিয়ায় চাকরির দারুণ সুযোগ। সেন্ট্রাল ব্যাঙ্ক অব ইন্ডিয়ায় বিভিন্ন ম্যানেজেরিয়াল পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। একাধিক শূন্য পদে নিয়োগের জন্য যোগ্য এবং আগ্রহী পুরুষ ও মহিলা প্রার্থীদের থেকে লিখিত পরীক্ষা, ব্যক্তিগত ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীকে বেছে নেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা নির্দিষ্ট সময় ও তারিখের মধ্যে সেন্ট্রাল ব্যাঙ্ক অব ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে যোগাযোগ করুন।
সেন্ট্রাল ব্যাঙ্ক অব ইন্ডিয়া রিক্রুটমেন্ট ২০২৩:
আবেদনের তারিখ:- প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে গত ২৮ ফেব্রুয়ারি থেকে। আগামী আগামী ১৫ মার্চ, ২০২৩ তারিখ পর্যন্ত চলবে। ফলে যারা ইচ্ছুক তারা সত্বর যোগাযোগ করুন। সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
advertisement
advertisement
শূন্য পদের সংখ্যা:- প্রতিষ্ঠানের তরফে মোট ১৪৭টি শূন্য পদ রয়েছে বলে জানানো হয়েছে।
সিএম-তথ্য প্রযুক্তি (টেকনিক্যাল) শূন্যপদের সংখ্যা- মোট ১৩টি।
এসএম-তথ্য প্রযুক্তি (টেকনিক্যাল) শূন্যপদের সংখ্যা- মোট ৩৬টি।
ম্যানেজার-তথ্য প্রযুক্তি (টেকনিক্যাল) শূন্যপদের সংখ্যা- মোট ৭৫টি।
advertisement
এএম-তথ্য প্রযুক্তি (টেকনিক্যাল) শূন্যপদের সংখ্যা- ১২টি।
সিএম (ফাংশনাল) শূন্যপদের সংখ্যা- মোট ৫টি।
এসএম (ফাংশনাল) শূন্যপদের সংখ্যা-মোট ৬টি।
যোগ্যতা:- প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, প্রার্থীদের অবশ্যই সরকার স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে ন্যূনতম ৬০% নম্বর সহ BE/B. Tech অথবা তার সমতুল্য ডিগ্রীধারী হতে হবে।
advertisement
বয়স:- বিজ্ঞপ্তি অনুসারে, প্রার্থীদের অবশ্যই ৩১/১২/২০২২ তারিখের মধ্যে ২১ বছর বয়স পূর্ণ করতে হবে। সরকারের নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্ব সীমাতে শিথিলতা প্রদান করা হবে।
আবেদন পদ্ধতি:- সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট www.centralbankofindia.co.in যেতে হবে। আবেদনপত্র পূরণের জন্য "অনলাইনে আবেদন করতে এখানে ক্লিক করুন" ট্যাবে ক্লিক করতে হবে। অনলাইন রেজিস্ট্রেশনের জন্য প্রাথমিক বিবরণ লিখে এবং রেজিস্ট্রেশন নম্বর এবং পাসওয়ার্ড তৈরি করতে হবে। তারপর লগইন করে নির্ধারিত মাপের ছবি এবং স্বাক্ষর আপলোড করতে হবে। এরপর আবেদনপত্রে সমস্ত বিবরণ পূরণ করে, অন্যান্য সমস্ত প্রয়োজনীয় নথি আপলোড করতে হবে। এরপর আবেদন ফি অনলাইন পেমেন্ট করে সাবমিট করতে হবে। আবেদনপত্রের প্রিণ্টআউট নিয়ে নিজের কাছে রেখে দেবেন।
advertisement
আবেদন ফি:- প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আবেদনের জন্য প্রার্থীদের ১০০০ টাকা আবেদন ফি জমা দিতে হবে। এর উপরে ১৮ শতাংশ জিএসটি দিতে হবে। কিন্তু SC/ST/PWBD ও মহিলা জন্য আবেদন ফি লাগবে না।
নির্বাচন পদ্ধতি:- বিজ্ঞপ্তি অনুসারে, দুটি পর্যায় পরীক্ষাটি হবে। লিখিত পরীক্ষা, পার্সোনাল ইন্টারভিউয়ের মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে। প্রথমে লিখিত পরীক্ষায় দিতে হবে। তাতে যারা পাশ করতে পারবেন, তাদের পরবর্তী ধাপে পার্সোনাল ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে।
view comments
বাংলা খবর/ খবর/চাকরি/
Central Bank of India Recruitment 2023: অর্থবর্ষের শেষে সেন্ট্রাল ব্যাঙ্ক অব ইন্ডিয়ায় চাকরির বাম্পার সুযোগ! জানুন বিস্তারিত
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement