advertisement

Recruitment 2022|| ভারত ইলেকট্রনিক্স লিমিটেডে প্রচুর শূন্যপদে নিয়োগ, কীভাবে চাকরি পাবেন জানুন

Last Updated:

BEL Recruitment 2022 Notification: প্রার্থীদের আগামী ২৩ সেপ্টেম্বর, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে।

#কলকাতাঃ সম্প্রতি ভারত ইলেকট্রনিক্স লিমিটেডের (Bharat Electronics Limited) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে ট্রেনি ইঞ্জিনিয়ার এবং প্রজেক্ট ইঞ্জিনিয়ার পদে নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে বলে জানানো হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা ভারত ইলেকট্রনিক্স লিমিটেডের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
আবেদনের তারিখ:
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের আগামী ২৩ সেপ্টেম্বর, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। অনলাইনে আবেদন করতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
advertisement
advertisement
শূন্যপদের সংখ্যা:
প্রতিষ্ঠানের তরফে মোট ১০০টি পদ রয়েছে বলে জানানো হয়েছে।
ট্রেনি ইঞ্জিনিয়ার- ৪০টি পদ
প্রজেক্ট ইঞ্জিনিয়ার- ৬০টি পদ
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থাভারত ইলেকট্রনিক্স লিমিটেড (Bharat Electronics Limited)
পদের নামট্রেনি ইঞ্জিনিয়ার এবং প্রজেক্ট ইঞ্জিনিয়ার
শূন্যপদের সংখ্যা১০০
কাজের স্থানভারত
কাজের ধরনবিশদ দেখুন
নির্বাচন পদ্ধতিলিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে, লিখিত পরীক্ষার যোগ্য প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে
আবেদন শুরুবর্তমানে চলছে
শিক্ষাগত যোগ্যতাবিশদ দেখুন
বেতনক্রমবিশদ দেখুন
আবেদন পদ্ধতিঅনলাইন
আবেদনের শেষ তারিখ২৩.০৯.২০২২
advertisement
লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে
লিখিত পরীক্ষার যোগ্য প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে
লিখিত পরীক্ষার বিশদ প্রার্থীদের দ্বারা প্রদত্ত মেল আইডিতে প্রার্থী/আবেদনকারীদের ই-মেইল করা হবে।
লিখিত পরীক্ষা হবে ৮৫ নম্বরের এবং ইন্টারভিউ হবে ১৫ নম্বরের।
advertisement
আবেদন ফি:
জেনারেল/ওবিসি/ইডব্লিউএস ক্যাটাগরির এবং ট্রেনি ইঞ্জিনিয়ার পদের জন্য আবেদনকারী প্রার্থীদের ৪০০ + ১৮% জিএসটি দিতে হবে। অন্য দিকে, সংরক্ষিত ক্যাটাগরির প্রার্থীদের ১৫০ + ১৮% জিএসটি দিতে হবে।
প্রার্থীরা আবেদনের যোগ্যতা, বয়সসীমা, বেতনক্রম ও নিয়োগ সংক্রান্ত অন্যান্য বিষয় জানতে এখানে উপলব্ধ ওয়েবসাইটের লিঙ্কে bel-india.in ক্লিক করে দেখতে পারেন।
view comments
বাংলা খবর/ খবর/চাকরি/
Recruitment 2022|| ভারত ইলেকট্রনিক্স লিমিটেডে প্রচুর শূন্যপদে নিয়োগ, কীভাবে চাকরি পাবেন জানুন
Next Article
advertisement
Pratik Ur Rahman on Mohammad Salim: 'উনি চেনেন হুমায়ুন আর শতরূপ!' সেলিমের চোখের জলকে কুম্ভীরাশ্রু বললেন প্রতীক উর
'উনি চেনেন হুমায়ুন আর শতরূপ!' সেলিমের চোখের জলকে কুম্ভীরাশ্রু বললেন প্রতীক উর
  • প্রতীক উরের নিশানায় মহম্মদ সেলিম৷

  • প্রতীক উর সম্পর্কে বলতে গিয়ে সেলিমের চোখে জল৷

  • সেলিমের চোখের জলকে 'কুম্ভীরাশ্রু' বলে কটাক্ষ প্রতীক উরের৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement