advertisement

লরির চাকা ফেটে বিমানবন্দরের কাছে ব্যাপক যানজট, নাকাল যাত্রীরা

Last Updated:

অফিস যাওয়া মাথায় উঠল ! সপ্তাহের মাঝের ব্যস্ত কাজের দিনে ব্যাপক যানজটের কবলে পড়ে নাকাল নিত্যযাত্রীরা ৷

#কলকাতা: অফিস যাওয়া মাথায় উঠল ! সপ্তাহের মাঝের ব্যস্ত কাজের দিনে ব্যাপক যানজটের কবলে পড়ে নাকাল নিত্যযাত্রীরা ৷
বৃহস্পতিবার সাত সকালে বিমানবন্দরের ১ নং গেট চত্বরে একটি লরির চাকা ফেটে যায় ৷ স্তব্ধ হয়ে যায় যশোর রোডের উপর যানচলাচল ৷ কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে আসে স্থানীয় পুলিশ ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে কোনও রকমে একটি লেন দিয়ে গাড়ি চালানোর চেষ্টা করা হয় ৷ নিয়ে আসা হয় ক্রেনও ৷ তা সত্ত্বেও বিপুল গাড়ির চাপে নাকাল হতে হয় যাত্রীদের ৷ মাইকেল নগর থেকে ১ নং গেট পর্যন্ত দাঁড়িয়ে যায় সমস্ত গাড়ি ৷ দীর্ঘক্ষণ যানজটে আটকে পড়েন অফিসযাত্রীরা ৷ অনেকেই বিকল্প পথ খুঁজতে স্টেশনের দিকে রওনা দেন ৷ বিরাটি, বিশরপাড়া, দুর্গানগর স্টেশনেও ভিড় উপচে পড়ে ৷
advertisement
পুলিশ সূত্র খবর, এখনও লরিটি সরানোর কাজ চলছে ৷ রাস্তা সম্পূর্ণ পরিষ্কার করে যান চলাচল স্বাভাবিক করতে এখনও বেশ কিছুটা সময় লাগবে ৷
advertisement
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
লরির চাকা ফেটে বিমানবন্দরের কাছে ব্যাপক যানজট, নাকাল যাত্রীরা
Next Article
advertisement
Shamik Bhattacharya: 'আমাদের বিরুদ্ধে ভোট দিন, কিন্তু ভোটাধিকার প্রয়োগ করুন!' বহুতলের বাসিন্দাদের আর্জি শমীকের
'আমাদের বিরুদ্ধে ভোট দিন, কিন্তু ভোটাধিকার প্রয়োগ করুন!' বহুতলের বাসিন্দাদের আর্জি শমীকের
  • বিজেপি-র ভরসা বহুতলের ভোটাররা৷

  • বহুতলের বাসিন্দাদের সঙ্গে বৈঠকে বিজেপি রাজ্য সভাপতি৷

  • ভোটাধিকার প্রয়োগ করুন, আর্জি শমীকের৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement