advertisement

Jalpaiguri News : বেশ কিছুদিন ধরেই চলছিল আনাগোনা, শেষে ছাগলের লোভে পড়ল ফাঁদে!

Last Updated:

বেশ কিছুদিন ধরে ভগৎপুর চা বাগানে চিতা বাঘের উপস্থিতি লক্ষ্য করছিলেন চা শ্রমিকরা। তারপর ছাগলের টোপ দিয়ে খাঁচা বন্দি করা হল চিতা বাঘটিকে।

জলপাইগুড়ি: ছাগলের টোপ দিয়ে খাঁচা বন্দি হল চিতা বাঘ। ডুয়ার্সের নাগরাকাটা ব্লকের ভগৎপুর চা বাগানের ঘটনা। জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরে ভগৎপুর চা বাগানে চিতা বাঘের উপস্থিতি লক্ষ্য করছিলেন চা শ্রমিকরা। আতঙ্ক ছড়িয়েছিল গোটা চা বাগানে।
এরপর চিতা বাঘটিকে ধরার জন্য ছাগলের টোপ দিয়ে শ্রমিক মহল্লার কাছে ১৫ নম্বর সেকশনে খাঁচা পাতে বন দফতর। খাবারের লোভে শনিবার ভোরে অবশেষ খাঁচাবন্দি হল পূর্ণ বয়স্ক চিতাবাঘটি। এদিন চিতাবাঘের গর্জন শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন।
আরও পড়ুন ঃ দাবদাহের পর বৃষ্টি আসতেই বজ্রপাতে প্রাণ গেল কৃষকের
খবর পেয়ে চিতাবাঘটিকে উদ্ধার করার জন্য ঘটনাস্থলে পৌঁছায় খুনিয়া রেঞ্জের বনকর্মীরা। বনদফতর সূত্রে খবর, এদিন উদ্ধার হওয়া পুরুষ চিতা বাঘটিকে সকালেই জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে পার্শ্ববর্তী জঙ্গলে নিয়ে গিয়ে।
advertisement
advertisement
সুরজিৎ দে
view comments
বাংলা খবর/ খবর/জলপাইগুড়ি/
Jalpaiguri News : বেশ কিছুদিন ধরেই চলছিল আনাগোনা, শেষে ছাগলের লোভে পড়ল ফাঁদে!
Next Article
advertisement
Bhuvneshwar Kumar: ২০০ উইকেট ! আইপিএলে নয়া নজির ভুবনেশ্বর কুমারের, প্রথম পেসার হিসেবে উইকেটের ‘ডবল সেঞ্চুরি’
২০০ উইকেট ! আইপিএলে নয়া নজির ভুবনেশ্বর কুমারের, প্রথম পেসার হিসেবে উইকেটের ‘ডবল সেঞ্চুরি’
  • ২০০ উইকেট ভুবনেশ্বর কুমারের

  • আইপিএলের প্রথম পেসার হিসাবে ২০০ উইকেট নিলেন ভুবনেশ্বর

  • এই নজির আর কোনও ফাস্ট বোলারের নেই

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement