advertisement

Jalpaiguri News: এ কেমন মুরগি চোর? চুরি করতে এসে নিজেই গেল আটকে! জানলে চোখ কপালে উঠবে

Last Updated:

Jalpaiguri News: মাঝে মধ্যেই এই চোর মহাশয় ও তার দলবল দেখা দিচ্ছিল! শেষে কিনা মুরগি চুরি? তাও এই হাল হল চোর বাবাজির! চোরকে দেখলে অবাক হবেন!

#জলপাইগুড়ি: ফের খাবারের খোঁজে লোকালয়ে অজগর। মুরগি খেতে এসে জালে আটকে পড়লো বিশালাকার অজগর। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। ধূপগুড়ি ব্লকের ঠাকুরপাট এলাকার নিরঞ্জন পাটের ঘটনা।
গত দুদিন আগে সামান্য একটু দূরে হাঁস মুরগি খেতে এসে খাঁচায় আটকে পড়েছিল একটি বিশাল আকার অজগর আজ আবারও সেই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়ায় এলাকায়।
এই সাপটিকে দেখতে পেয়েই স্থানীয়রা খবর পাঠান বন দফতরে। খবর যায় মোরাঘাট রেঞ্জের বন কর্মীদের কাছে। এরপর তারা ওই এলাকায় উপস্থিত হন।তারা এসে প্রথমে জাল কেটে ফেলেন ওই মুরগীর খাঁচাটির। এরপর তারা ওই অজগরটিকে ধীরে ধীরে মুরগির খাঁচা থেকে বাইরে নিয়ে আসেন। জানা গিয়েছে, ওই মুরগির খাঁচায় মুরগি খাবার লোভেই সেটি ভেতরে ঢুকেছিল।দীর্ঘ প্রচেষ্টার পর জাল থেকে মুক্ত করা হয় অজগর টিকে এবং বনদফতর সেটিকে উদ্ধার করে নিয়ে যায়।
advertisement
advertisement
এই প্রসঙ্গে উল্লেখ্য, গত কয়েকদিন যাবত বেশ কয়েকবার এই সাপ উদ্ধারের খবর সামনে আসে। এর আগে ক্ষেতের ভেতর থেকে উদ্ধার হয় একটি অজগর। তার পর আবার মাছ ধরার জালেও আটকে যায় অজগর। অজগর সাপের বারবার জঙ্গল থেকে মানুষের এলাকাতে চলে আসার ঘটনায় আতঙ্কের পরিবেশ। তার ওপর বর্ষার সময় অনেক জায়গা তেই নদী নালা জলে পরিপূর্ণ থাকে। মাছ ধরার সময় হোক, কিংবা ক্ষেতে যেখানে সেখানে অজগরের উপস্থিতি মানুষকে সমস্যায় ফেলছে।
advertisement
আরও পড়ুন: পোশাক কই? শরীর ঢাকা কাগজে! ভিডিও বানাতে এসে ভাইরাল দুই যুবক!
এই প্রসঙ্গে পরিবেশপ্রেমীরা জানিয়েছেন, যত জঙ্গল সাফ করে নগরায়ন হচ্ছে, তত প্রাকৃতিক পরিবেশ বিনষ্ট হচ্ছে। বার বার তাই বন্যপ্রানীরা লোকালয়ে চলে আসছে। কখনও বাঘ, কখনও হাতি মানুষের জীবনকে সমস্যা সংকুলিত করে তুলছে। আসলে নগরায়ন ও গাছ কেটে ফেলায় বাস্তুতন্ত্র ক্ষতিগ্রস্থ হচ্ছে। যার ফলে প্রাকৃতিক ভারসাম্য বিনষ্ট হয়েই এমন অবস্থা সৃষ্টি হচ্ছে। বনদফতর সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া সাপটির প্রাথমিক চিকিৎসা করার পর জঙ্গলে ভেত র ছেড়ে দেওয়া হবে।
advertisement
গীতশ্রী মুখার্জি
view comments
বাংলা খবর/ খবর/জলপাইগুড়ি/
Jalpaiguri News: এ কেমন মুরগি চোর? চুরি করতে এসে নিজেই গেল আটকে! জানলে চোখ কপালে উঠবে
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement