advertisement

Governor in Darjeeling: সাতদিনের সফরে দার্জিলিংয়ে রাজ্যপাল জগদীপ ধনকর

Last Updated:

পাহাড়কে আরও সুন্দর করে তুলতে সকলে মিলে কাজ করা উচিৎ, এই বার্তা দিলেন রাজ্যপাল

+
দার্জিলিংয়ে

দার্জিলিংয়ে রাজ্যপাল

#শিলিগুড়ি: একঢালা অনুষ্ঠানে যোগ দিতে উত্তরবঙ্গে এসে পৌঁছোলেন রাজ্যের রাজ্যপাল জগদীপ ধনকর। বৃহস্পতিবার বিকেলে সাত দিনের সফরে দার্জিলিং পৌঁছলেন রাজ্যপাল। দার্জিলিং রাজভবনে তিনি থাকবেন। এদিন রাজ্যপাল সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, দার্জিলিং তাঁর হৃদয়ের খুব কাছের। দার্জিলিংয়ের উন্নয়নের কারণে তাঁর এখানে আসা। এর পাশাপাশি তিনি এও জানান, দার্জিলিংয়ের মানুষের কাছে তিনি আবেদন করবেন তারা যেন স্বচ্ছ ভারত অভিযানকে সফল করে। এছাড়াও দার্জিলিংয়ে যেহেতু পর্যটক আসেন তাই শহরকে প্লাস্টিক মুক্ত করতে হাত বাড়াক শহরবাসী। পাহাড়কে আরও সুন্দর করে তুলতে সকলে মিলে কাজ করা উচিৎ, এই বার্তা দিলেন রাজ্যপাল।
এদিন রাজ্যপাল জগদীপ ধনকর বলেন, 'উত্তরবঙ্গ পর্যটনের ক্ষেত্রে ভীষণ গুরুত্বপূর্ণ। আর দার্জিলিং তো পাহাড়ের রানী। আমি এই এলাকার উন্নয়নের জন্য কাজ করছি। দার্জিলিংকে আরও উন্নত করে তুলতে হবে সবদিক দিয়ে। একটু সময়ের প্রয়োজন। সময় দিলেই পাহাড়ে উন্নয়ন দেখা দেবে। এই এলাকা উন্নয়নের দিশা দেখাবে, এটা আমার বিশ্বাস। আমি সকলকে বলব, বিশেষ করে দার্জিলিংয়ের মানুষকে। যাতে এই এলাকায় স্বচ্ছতা বজায় রাখা হোক। দূষণমুক্ত হোক দার্জিলিং।' সবশেষে দোলের শুভেচ্ছা জানান তিনি।
advertisement
প্রসঙ্গত, উত্তরবঙ্গের এই সফরকালেই বৃহস্পতিবার বাগডোগরা থেকে আলিপুরদুয়ার পৌঁছোন রাজ্যপাল জগদীপ ধনকর। এছাড়াও একই দিনে দার্জিলিংয়ের এক সংবর্ধনা সভায় যোগদান করেন রাজ্যপাল। জানা গিয়েছে, এই সফর চলাকালীন বাগডোগরা থেকে আলিপুরদুয়ার পৌঁছে, সেখানে বেশ কিছু কর্মসূচি করেন রাজ্যপাল জগদীপ ধনকর। এরপরই সেখান থেকে দার্জিলিং পৌঁছোন তিনি। শৈলশহর দার্জিলিংয়ে সংবর্ধনা সভায় জাতীয় পতাকা উত্তোলন করেন রাজ্যপাল।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/জলপাইগুড়ি/
Governor in Darjeeling: সাতদিনের সফরে দার্জিলিংয়ে রাজ্যপাল জগদীপ ধনকর
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement