advertisement

Jalpaiguri: বেহাল অবস্থা রাস্তার! চরম সমস্যায় জলপাইগুড়িবাসী

Last Updated:

নামেই চলাচলের রাস্তা। কিন্তু চলাচলের করতে গেলেই একাধিক সমস্যার মধ্যে পড়তে হয় সাধারণ জনতাকে। কোথাও রাস্তার ওপরে উঠে গিয়েছে পিচের চাদর, কোথাও আবার রাস্তার মাঝে মাঝে বড় বড় গর্ত, যা নিয়ে রীতিমত নাজেহালপুর এলাকার ২ নং ও ১৪ নং ওয়ার্ডের মানুষজন।

+
title=

#জলপাইগুড়ি : নামেই চলাচলের রাস্তা। কিন্তু চলাচলের করতে গেলেই একাধিক সমস্যার মধ্যে পড়তে হয় সাধারণ জনতাকে। কোথাও রাস্তার ওপরে উঠে গিয়েছে পিচের চাদর, কোথাও আবার রাস্তার মাঝে মাঝে বড় বড় গর্ত, যা নিয়ে রীতিমত নাজেহালপুর এলাকার ২ নং ও ১৪ নং ওয়ার্ডের মানুষজন। সাইকেল হোক বা বাইক, ফাকা রাস্তাতেও যেন সর্বদা একটা ভয়। এই বুঝি গাড়ি পড়ল, বাইকেল গর্তে ঢুকে গেল। এককথায়, রাস্তার মাঝে এবং পাশে যেন মরণ ফাঁদ হয়েছে জলপাইগুড়িতে। বর্ষার জল নামতেই রাস্তার 6 ইঞ্চি গভীরে থাকা বড় পাথরের টুকরো যেন বেরিয়ে আসছে। হাঁটতে গেলেই হোঁচট খেয়ে একাকার অবস্থা সাধারণ মানুষের। বয়স্ক মানুষদের ক্ষেত্রে এই সমস্যাটা যেন আরো বেশী হয়ে দাঁড়ায়। কথাও উঠে গিয়েছে রাস্তার ওপরের আবরণ, কোথাও পাথর উঠে গিয়েছে, পাকা রাস্তা মাটি হয়ে গিয়েছে কিছু জায়গায়। একটু বর্ষায় সামান্য জল জমলে সেখানে কাদা তৈরি হয়ে সমস্যার সৃষ্টি হচ্ছে।
অন্যদিকে সেখানে হেটে যাতায়াত করার সমস্যা তো আছেই সাথে সাথে যে কোন সময় দুর্ঘটনার আশঙ্কা থাকে গাড়ির ক্ষেত্রে। ইতিমধ্যেই বেশ কয়েকটি দুর্ঘটনা হয়েছে বলে অভিযোগ জানিয়েছেন স্থানীয়রা। তাদের কথায়, রাস্তার এমন অবস্থা চোখের সামনে দেখেছি, টোটো বা বাইক পড়ে যাচ্ছে।
আরও পড়ুনঃ ২০ কিলো কচ্ছপের মাংস উদ্ধারে চাঞ্চল্য জলপাইগুড়িতে! 
এই রাস্তা গুলির জন্য যে কোনো সময় বড় ধরণের দুর্ঘটনা ঘটতে পারে এই রাস্তা যত দ্রুত সম্ভব কতৃপক্ষের সারাই করা দরকার। এদিকে, জলপাইগুড়ি পুর এলাকার ২ নং ওয়ার্ড ও ১৪ নং ওয়ার্ডের রাস্তা সহ এলাকার বিভিন্ন রাস্তা সম্পর্কে স্থানীয়দের অভিমত, যে ভাবে সামান্য জলেই রাস্তা গুলি ভেঙে যাচ্ছে, তা তে খুব সমস্যার মধ্যে পড়তে হয় সাধারণ মানুষকে।
advertisement
advertisement
আরও পড়ুনঃ ধূপগুড়িতে ফ্যান থাকলেও বিদ্যুৎ সংযোগ নেই শিশু শিক্ষাকেন্দ্রে 
যদিও এই প্রসঙ্গে জলপাইগুড়ি পুরসভার পক্ষ থেকে জানানো হয়েছে, রাস্তাগুলির অবস্থা বেহাল ঠিকই। বৃষ্টির জন্য ক্ষতিগ্রস্থ হয়েছে রাস্তাঘাট। বিভিন্ন ওয়ার্ড থেকে বাসিন্দারা দাবিও জানিয়েছে। এ বিষয়ে পুরসভা উদ্যোগ নেব।
Geetashree Mukherjee
view comments
বাংলা খবর/ খবর/জলপাইগুড়ি/
Jalpaiguri: বেহাল অবস্থা রাস্তার! চরম সমস্যায় জলপাইগুড়িবাসী
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement