advertisement

IPL 2021: শাকিবকে ১৮ মে পর্যন্ত ছাড়পত্র দিল বিসিবি

Last Updated:

অনিশ্চয়তা তৈরি হয়েছিল কেকেআর ক্যাম্পে। আপাতত স্বস্তি। কিন্তু ২০ মে থেকে শুরু হতে চলা বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা সিরিজের জন্য ফিরে যেতে হবে এই অলরাউন্ডারকে

#ঢাকা: আগেই ইঙ্গিত পাওয়া গিয়েছিল। শুক্রবার নিশ্চিত হওয়া গেল। আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলার জন্য অসুবিধে রইল না শাকিব আল হাসানের। ভারতে রবিবার আসছেন তিনি। এক সপ্তাহ নিভৃতবাসে থাকার পর দলের সঙ্গে মাঠে অনুশীলনে নামতে পারবেন। চেন্নাইতে খেলতে হবে নাইট  রাইডার্সকে। এই মুহূর্তে মুম্বাইতে প্রস্তুতি চলছে শাহরুখ খানের দলের।কলকাতা নাইট রাইডার্স এবার ৩.২ কোটি টাকায় দলে নিয়েছে শাকিবকে। তাঁর বাঁহাতি ব্যাটিং এবং অর্থোডক্স বোলিং নিঃসন্দেহে বড় সম্পদ। অতীতে নাইটদের হয় দুবার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছেন তিনি। ক্রিকেট পণ্ডিতরা মনে করছেন শাকিবকে দলে নিয়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছে কেকেআর।
advertisement
ইংল্যান্ডের মাটিতে একদিনের বিশ্বকাপেও দুর্দান্ত পারফর্ম করেছিলেন এই অলরাউন্ডার। বিতর্ক সৃষ্টি হয়েছিল তিনি যখন বোর্ডের আক্রম খান এবং দুর্জয়ের উদ্দেশ্যে কটু কথা বলেছিলেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে দোষী সাব্যস্ত করেছিলেন শাকিব। পরে প্রাক্তন ক্রিকেটার মাশরাফি  মোর্তজার সমর্থন পান তিনি। আক্রম খান জানিয়েছিলেন ভারতে আইপিএল খেলতে যাওয়ার ব্যাপারে শাকিবের অনুমতি পত্র নিয়ে পুনর্বিবেচনা করবে বিসিবি। অনিশ্চয়তা তৈরি হয়েছিল কেকেআর ক্যাম্পে। আপাতত স্বস্তি।
advertisement
advertisement
কিন্তু ২০ মে থেকে শুরু হতে চলা বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা সিরিজের জন্য ফিরে যেতে হবে এই অলরাউন্ডারকে। নাইট রাইডার্স এবার দলে নিয়েছে পবন নেগিকে। ঘরোয়া ক্রিকেটে দীর্ঘদিন খেলার অভিজ্ঞতা আছে পবনের। শাকিবের মত ইনিও বাঁহাতি স্পিনার এবং ব্যাটসম্যান। দীর্ঘদিন আইপিএলে খেলেছেন। শাকিব নিজের দেশের বোর্ডকে জানিয়েছিলেন আইপিএল খেলতে চান নিজেকে ভাল করে তৈরি করতে।
advertisement
অক্টোবরের শেষে ভারতের মাটিতে টি টোয়েন্টি বিশ্বকাপ। আইপিএলের থেকে ভাল প্রস্তুতি সম্ভব নয় জানিয়েছিলেন শাকিব। কেকেআর এবারও বাংলাদেশ অলরাউন্ডারের ওপর অনেকটা নির্ভর করবে সন্দেহ নেই। মিরপুরের শের ই বাংলা স্টেডিয়ামে অনুশীলন শুরু করে দিয়েছেন তিনি। ব্যাট এবং বল হাতে দলের হয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখতে চান বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয়।
view comments
বাংলা খবর/ খবর/IPL/
IPL 2021: শাকিবকে ১৮ মে পর্যন্ত ছাড়পত্র দিল বিসিবি
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement