advertisement

ক্রিকেট খেলার জন্য শ্রমিকের কাজ করেছেন, IPL-এ অভিষেকেই নজর কাড়লেন বিষ্ণোই

Last Updated:

ক্রিকেট খেলার জন্য একটা সময় মাত্র ১২ বছর বয়সে শ্রমিকের কাজও করতে হয়েছে বিষ্ণোইকে৷

#দুবাই: অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপে নজরকাড়া পারফরম্যান্স করেছিলেন৷ আইপিএল-এর নিলামে তাঁকে ২ কোটি টাকায় কিনেছিল কিংগস ইলেভেন পঞ্জাব৷ শুধু তাই নয়, তরুণ এই স্পিনারের উপরে ভরসা রেখে এবারের আইপিএল-এর প্রথম ম্যাচেই তাঁকে সুযোগ দিয়েছিলেন পঞ্জাব কোচ অনিল কুম্বলে৷
তাঁর উপর দলের এই আস্থার যথাযথ মর্যাদা দিলেন তরুণ রবি বিষ্ণোই৷ রবিবার দিল্লি ক্যাপিটালস-এর বিরুদ্ধে ম্যাচে ৪ ওভারে মাত্র ২২ রান দিলেন তিনি৷ আইপিএল-এর অভিষেক ম্যাচেই একটি উইকেটও তুলে নিয়েছেন বিষ্ণোই৷ ঋষভ পন্থকে ফেরান ২০ বছর বয়সি এই লেগ স্পিনার৷ শুধু তাই নয়, বিষ্ণোইকে খেলতে গিয়ে যথেষ্ট বেগ পেতে হয় শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থের মতো ব্যাটসম্যানদের৷ বিষ্ণোইয়ের বোলিংয়ে এতটাই খুশি হন কোচ অনিল কুম্বলে যে তরুণ এই বোলারের চার ওভারের স্পেল শেষ হওয়ার পর তিনি ডাগ আউটে উঠে দাঁড়িয়ে হাততালিও দেন৷
advertisement
advertisement
অথচ ক্রিকেট খেলার জন্য একটা সময় মাত্র ১২ বছর বয়সে শ্রমিকের কাজও করতে হয়েছে বিষ্ণোইকে৷ রাজস্থানের যোধপুর থেকে উঠে এসেছেন বিষ্ণোই৷ ক্রিকেট খেলার জন্য একটি অ্যাকাডেমির নির্মাণকাজে শ্রমিক হিসেবে কাজ করেছিলেন তিনি৷ যোধপুরের বাসিন্দা দুই বন্ধু শাহরুখ পাঠান এবং প্রদ্যোৎ সিং একটি ক্রিকেট অ্যাকাডেমি তৈরির সিদ্ধান্ত নিয়েছিলেন৷ কিন্তু অর্থের অভাব থাকায় তাঁরা নিজেরাই অ্যাকাডেমির নির্মাণকাজে হাত লাগান৷ বিষ্ণোইও তাঁদের সঙ্গে শ্রমিক হিসেবে কাজ করেন৷ তখন তাঁর বয়স মাত্র ১২৷ পরবর্তী কালে ওই অ্যাকাডেমিতেই সুযোগ পান তিনি৷ তার পর থেকেই বিষ্ণোইয়ের স্বপ্নের দৌড় শুরু হয়৷
view comments
বাংলা খবর/ খবর/IPL/
ক্রিকেট খেলার জন্য শ্রমিকের কাজ করেছেন, IPL-এ অভিষেকেই নজর কাড়লেন বিষ্ণোই
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement