advertisement

IPL 2021: নেটে মাহি ঝড়, অবলীলায় বল পাঠাচ্ছেন মাঠের বাইরে! রইল ভিডিও

Last Updated:

ভয়ঙ্কর মারমুখী মেজাজে ধোনিকে দেখা গেল ব্যাট করতে৷ অবলীলায় বল পাঠালেন মাঠের বাইরেও৷ এভাবে যদি ধোনি টুর্নামেন্টে ব্যাট করতে পারেন, তাহলে বলাই যায় আন্তর্জাতিক ক্রিকেটকে গুডবাই বলা মাহিকে নিয়ে আলাদা করেই ভাবতে হবে প্রতিপক্ষকে৷

#চেন্নাই: গত মরসুমটা একেবারেই ভাল যায়নি চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings)৷ আইপিএলের দ্বিতীয় সর্বোচ্চ চ্যাম্পিয়ন টিম প্লে-অফে উঠতে পারেনি৷ যেটা সিএসকে-র বায়োডেটার সঙ্গে একেবারে বেমানান৷ প্রথমবার দলের এমন বিপর্যয় দেখেছেন অধিনায়ক এমএস ধোনি (MS Dhoni)৷ এবার সব হিসাব বদলে দলের আর নিজের ক্যাপ্টেনসির সুনামের সুবিচার করতে মরিয়া ধোনি৷
আইপিএলের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে ইতিমধ্যে৷ আগামী ৯ এপ্রিল থেকে খেলা শুরু৷ টুর্নামেন্টের শুরুর পরদিনই অর্থাৎ ১০ এপ্রিল ধোনির ইয়েলো আর্মি মুখোমুখি হবে  শ্রেয়স আয়ারের (Shreyas Iyer)দিল্লি ক্যাপিটালসের  (Delhi Capitals)৷  চেন্নাইয়ের এমএ চিদম্বরম স্টেডিয়াম সিএসকে শুরু করে দিয়েছে চোদ্দদশ আইপিএলের শিবির৷
চিপকে ধোনির নেট সেশনের ভিডিও পোস্ট করেছে সিএসকে৷ ভয়ঙ্কর মারমুখী মেজাজে ধোনিকে দেখা গেল ব্যাট করতে৷ অবলীলায় বল পাঠালেন মাঠের বাইরেও৷ এভাবে যদি ধোনি টুর্নামেন্টে ব্যাট করতে পারেন, তাহলে বলাই যায় আন্তর্জাতিক ক্রিকেটকে গুডবাই বলা মাহিকে নিয়ে আলাদা করেই ভাবতে হবে প্রতিপক্ষকে৷
advertisement
advertisement
এবারের আইপিএল নিলামে (IPL Auction 2021) সবচেয়ে বড় চমকটা দিয়েছে চেন্নাই সুপার কিংস (CSK)৷ ভারতীয় দলের টেস্ট বিশেষজ্ঞ ব্যাটসম্যান চেতেশ্বর পূজারাকে তারা আইপিএলে (Cheteshwar Pujara) ফিরিয়ে এনেছে৷ ৫০ লক্ষ টাকার বেস প্রাইজে পূজারাকে কিনেছে সিএসকে৷ ফের একবার এমএস ধোনির (MS Dhoni) সঙ্গে তাঁর টিমে খেলবেন সৌরাষ্ট্রের ব্যাটসম্যান৷
view comments
বাংলা খবর/ খবর/IPL/
IPL 2021: নেটে মাহি ঝড়, অবলীলায় বল পাঠাচ্ছেন মাঠের বাইরে! রইল ভিডিও
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের ঝাঁজ অনেকটাই কমেছে, রাজ্যে ঠান্ডা ফেরার কি আর কোনও সম্ভাবনা রয়েছে? জেনে নিন পূর্বাভাস
শীতের ঝাঁজ অনেকটাই কমেছে, রাজ্যে ঠান্ডা ফেরার কি আর কোনও সম্ভাবনা রয়েছে? জেনে নিন
  • শীতের ঝাঁজ অনেকটাই কমেছে

  • রাজ্যে ঠান্ডা ফেরার কি আর কোনও সম্ভাবনা রয়েছে?

  • জেনে নিন আবহাওয়ার পূর্বাভাস

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement