advertisement

পাপা’কে চিয়ার আপ করছে ধোনি-কন্যা, IPL-এর প্রথম ম্যাচে হলুদ ব্রিগ্রেডের জন্য মিষ্টি ভিডিও জিভার

Last Updated:

ধোনির সবচেয়ে বড়, একনিষ্ঠ সমর্থক চিয়ার আপ করল তার বাবা’কে । মিষ্টি একটি ভিডিও বার্তায় জিভা সিএসকে’র হয়ে গলা ফাটাল ।

#দুবাই: বহু প্রতীক্ষার অবসান । অবশেষে ক্রিকেটপ্রেমীদের মুখের হাসি আজ চওড়া । বহুদিন পরে ২২গজে দেখা যাবে প্রিয় ক্রিকেটারদের । আজ থেকে দুবাইতে শুরু হচ্ছে ড্রিম ইলেভেন আইপিএল ২০২০ । আর প্রথম ম্যাচই হতে চলেছে টানটান উত্তেজনার । যত না উত্তেজনার তার থেকেও হয়তো অনেক বেশি আবেগের । কারণ হয়তো এই টুর্নামেন্ট দিয়েই নিজের দীর্ঘ ক্রিকেট জীবনের ইতি টানতে চলেছেন মহেন্দ্র সিং ধোনি । গত ১৫ অগাস্ট সকলকে চমকে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণার পরেই এ বছরের আইপিএল মাহির ভক্তদের কাছে আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ।
আইপিএল-এর প্রথম ম্যাচেই মাঠে নামতে চলেছেন ধোনি । তাও আবার রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে । তার আগে ধোনির সবচেয়ে বড়, একনিষ্ঠ সমর্থক চিয়ার আপ করল তার বাবা’কে । মিষ্টি একটি ভিডিও বার্তায় জিভা সিএসকে’র হয়ে গলা ফাটাল । আবার শেষে ‘কাম অন পাপা’ বলতেও শোনা গেল আধো আধো গলায় ।
advertisement
View this post on Instagram

Sending all the #yellove to Daddy Dhoni and his lion! @ziva_singh_dhoni @sakshisingh_r @mahi7781 @chennaiipl #Dhoni #Ziva

A post shared by MS Dhoni / Mahi7781 (@msdhonifansofficial) on

advertisement
advertisement
করোনা আবহে যখন প্রায় সমস্ত আন্তর্জাতিক ক্রিকেট বন্ধ, তখন আশার একমাত্র আলো জ্বালিয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ । তবে অতিমারীর সময়ে এই প্রথমবার আইপিএল অনুষ্ঠিত হচ্ছে দেশের বাইরে । দুবাইতে উড়ে গিয়েছে গোটা আইপিএল টিম । আজ, শনিবার থেকেই সেই মহাযুদ্ধের শুভারম্ভ ।
view comments
বাংলা খবর/ খবর/IPL/
পাপা’কে চিয়ার আপ করছে ধোনি-কন্যা, IPL-এর প্রথম ম্যাচে হলুদ ব্রিগ্রেডের জন্য মিষ্টি ভিডিও জিভার
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement