advertisement

MI vs KXIP: ৪৮ রানে সহজ জয়, পঞ্জাবকে হারিয়ে লিগ টেবিলের শীর্ষে মুম্বই

Last Updated:

এই ম্যাচে জয়ের পর ফের লিগ টেবিলে বেশ কিছুটা উপরের দিকে উঠে এল মুম্বই৷ অন্যদিকে পর পর দুই ম্যাচে হারের মুখ দেখল কে এল রাহুলের পঞ্জাব৷

#আবুধাবি: পঞ্জাবকে হারিয়ে জয়ে ফিরল মুম্বই ইন্ডিয়ান্স৷ প্রথমে ব্যাট করে ২০ ওভারে ১৯১ তুলেছিল মুম্বই৷ বড় রান তাড়া করতে নেমে শুরুটা ভালই করেছিল পঞ্জাবের কে এল রাহুল ও ময়াঙ্ক আগরওয়ালের ওপেনিং জুটি৷ কিন্তু প্রথমে ময়াঙ্ক এবং তার পর রাহুল ফিরতেই ভেঙে পড়ে পঞ্জাবের ব্যাটিং৷ একা নিকোলাস পুরান কিছুটা লড়েছিলেন৷ তিনি ২৭ বলে ৪৪ করলেও বিশাল রান তাড়া করার জন্য কিন্তু তা যথেষ্ট ছিল না৷২০ ওভারে ৮ উইকেটে ১৪৩-এর বেশি তুলতে পারেনি কে এল রাহুলের দল৷যার ফলে ৪৮ রানে হারল কিংগস ইলেভেন পঞ্জাব৷
এই ম্যাচে জিতে লিগ টেবিলের শীর্ষে পৌঁছে গেল মুম্বই৷৪ ম্যাচ খেলে ৪ পয়েন্ট পেলেও রান রেটের বিচারে এক নম্বরে রয়েছে রোহিত শর্মার দল৷ অন্যদিকে পর পর দুই ম্যাচে হারের মুখ দেখল কে এল রাহুলের পঞ্জাব৷ এই ম্যাচে ফের বোঝা গেল পঞ্জাবের ব্যাটিং কতখানি কে এল রাহুল এবং ময়াঙ্ক আগরওয়ালের উপরে নির্ভরশীল৷
advertisement
এ দিন মুম্বইকে ভাল জায়গায় পৌঁছে দেন অধিনায়ক রোহিত শর্মা৷ ৪৫ বলে তাঁর করা ৭০ রানের সুবাদেই পঞ্জাবের বিরুদ্ধে বড় রান তোলে মুম্বই ইন্ডিয়ান্স৷ তার সঙ্গে শেষদিকে ব্যাটে ঝড় তোলে হার্দিক পান্ডিয়া এবং কায়রন পোলার্ড জুটি৷ হার্দিক ১১ বলে ৩০ রানে অপরাজিত থাকেন৷ আর ২০ বলে ৪৭ রানের নট আউট থেকে যান৷
advertisement
advertisement
মুম্বইয়ের হয়ে এ দিন বল হাতে সবথেকে সফল যশপ্রীত বুমরাহ৷ ৪ ওভারে মাত্র ১৮ রান দিয়ে দু'টি উইকেট তুলে নেন তিনি৷ দু'টি করে উইকেট পান রাহুল চহার এবং জেমস প্যাটিনসনও৷
view comments
বাংলা খবর/ খবর/IPL/
MI vs KXIP: ৪৮ রানে সহজ জয়, পঞ্জাবকে হারিয়ে লিগ টেবিলের শীর্ষে মুম্বই
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement