advertisement

IPL 2021: কলকাতার মিষ্টি দই ভোলেননি হরভজন

Last Updated:

কিন্তু শুধু ক্রিকেট নয়, কলকাতার মিষ্টি দই ভীষণ প্রিয় হরভজনের। নিজেই জানালেন সেই পছন্দের কথা

অফস্পিনার। সেই হরভজন যে কিংবদন্তি হবেন কিছুটা ইঙ্গিত দিয়েছিল সেদিনের ইডেন। এবার আইপিএলে কলকাতা নাইট রাইডার্স দলের হয়ে খেলতে দেখা যাবে হরভজনকে।সেই ইডেন, সেই হরভজন। স্বপ্নের কম্বিনেশন দেখার ইচ্ছে থাকলেও বাস্তবে সম্ভব হচ্ছে না।
কোনও দলই এবার ঘরের মাঠে খেলার সুবিধা পাচ্ছে না। তাই ইডেনের বদলে নাইট রাইডার্সকে খেলতে হবে চেন্নাইয়ের চিপকে। প্রিয় ইডেনে খেলতে পারবেন না বলে কিছুটা হতাশ ভাজ্জি। বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হরভজন জানিয়েছেন,"কেকেআর জার্সিতে খেলব, অথচ কলকাতায় আমার প্রিয় মাঠ ইডেনে খেলতে পারব না, ব্যাপারটা একটু অদ্ভুত। যখনই কলকাতায় খেলতে এসেছি প্রচুর ভালোবাসা পেয়েছি। কলকাতার ক্রিকেটপ্রেমীরা আমাকে সব সময় আশীর্বাদ করেছেন। তাঁদের কিছু ফিরিয়ে দিতে চাই। চেষ্টা করব নিজের সেরাটা দিয়ে কেকেআর সমর্থকদের খুশি করতে"।
advertisement
advertisement
কিন্তু শুধু ক্রিকেট নয়, কলকাতার মিষ্টি দই ভীষণ প্রিয় হরভজনের। নিজেই জানালেন সেই পছন্দের কথা। "রসগোল্লা এবং মিষ্টি দই কলকাতার অন্যতম পরিচয়। আমার বেশি পছন্দের মিষ্টি দই। কলকাতায় গেলে খেতাম তো বটেই, সঙ্গে বাড়ির জন্য নিয়ে ফিরতাম। আজও সেই স্বাদ মুখে লেগে আছে"। পাশাপাশি হরভজন জানিয়েছেন তিনি দক্ষিণী ছবি ফ্রেন্ডশিপে অভিনয় করেছেন। উইকেট পেলে ওই সিনেমার একটি জনপ্রিয় গানের স্টেপ নেচে সেলিব্রেট করতে চান।
advertisement
দলের মালিক শাহরুখ খানের শুভেচ্ছাবার্তা পেয়েছেন। পরিষ্কার জানিয়ে দিলেন বয়স নিয়ে তিনি চিন্তিত নন। জুনিয়র বোলারদের প্রয়োজনে সাহায্য করতে চান। সব মিলিয়ে মুম্বাই এবং চেন্নাইয়ের হয় আইপিএল জেতা হরভজন কেকেআর জার্সিতে মাঠে নামার জন্য ছটফট করছেন। দল পাল্টেছে শুধুমাত্র, জেতার লক্ষ্যটা একই রয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/IPL/
IPL 2021: কলকাতার মিষ্টি দই ভোলেননি হরভজন
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement