advertisement

IPL 2021: ভারত ছাড়ার আগে মর্মস্পর্শী আবেদন বাটলারের, দেখুন

Last Updated:

বাটলার সোশ্যাল মিডিয়ায় ভারত ছাড়ার আগে নিজের স্ত্রী এবং মেয়ের ছবি পোস্ট করে ভারতীয় সমর্থক এবং সরকারকে ধন্যবাদ দিয়েছেন। এই কঠিন সময়ে সকলকে সাবধানে থাকার অনুরোধ করেছেন ইংলিশ তারকা।

ভারত ছাড়ার আগে বিশেষ বার্তা বাটলারের
ভারত ছাড়ার আগে বিশেষ বার্তা বাটলারের
জনি বেয়ারস্টো, জস বাটলার, স্যাম বিলিংস, ক্রিস ওকস, মঈন আলী, জেসন রয়, স্যাম কারেন এবং টম কারেনরা আহমেদাবাদ থেকে হিথরোতে পৌঁছে গেছেন। যে ৮ জন ইংলিশ ক্রিকেটার ইংল্যান্ড ফিরেছেন তাঁদের সকলকেই সেই দেশের সরকারের বেঁধে দেওয়া হোটেল ১০ দিন আইসোলেশনে কাটিয়েই নিজের ঘরে ফিরতে হবে। তবে এখনও ভারতে ইয়ন মর্গ্যান, ক্রিস জর্ডান ও ডেভিড মালানের মতো বেশ কয়েকজন ক্রিকেটার রয়ে গেছেন। অবশ্যই তাঁদেরও দেশে ফেরানোর ব্যবস্থা করবে বিসিসিআই।
advertisement
এবারের আইপিএল ইংলিশ ক্রিকেটারদের মধ্যে বাটলারের পারফরম্যান্স ছিল দারুণ। আইপিএল ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরির করেন তিনি। নয়াদিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ৬৪ বলে ১২৪ রানের মারাকাটারি ইনিংস খেলেন ইংল্যান্ডের জস বাটলার। তার ব্যাটে ভর করেই এদিন রাজস্থান ২২০ রান তুলেছিল সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে। এই ম্যাচ ৫৫ রানে জিতেছিলেন বাটলাররা।
advertisement
সেই বাটলার সোশ্যাল মিডিয়ায় ভারত ছাড়ার আগে নিজের স্ত্রী এবং মেয়ের ছবি পোস্ট করে ভারতীয় সমর্থক এবং সরকারকে ধন্যবাদ দিয়েছেন। এই কঠিন সময়ে সকলকে সাবধানে থাকার অনুরোধ করেছেন ইংলিশ তারকা। ভারতের আতিথিয়তায় তিনি মুগ্ধ আবার জানিয়েছেন বাটলার। ভারত যে তাঁর হৃদয় আলাদা জায়গা করে নিয়েছেন সেটাও বলেছেন ইংলিশ উইকেটরক্ষক- ব্যাটসম্যান।
view comments
বাংলা খবর/ খবর/IPL/
IPL 2021: ভারত ছাড়ার আগে মর্মস্পর্শী আবেদন বাটলারের, দেখুন
Next Article
advertisement
Bratya Basu on Narendra Modi: তৃণমূলের সরকার নির্মম হলে বিজেপি-র নিরমা সরকার! মোদিকে জবাব ব্রাত্যর
তৃণমূলের সরকার নির্মম হলে বিজেপি-র নিরমা সরকার! মোদিকে জবাব ব্রাত্যর
  • শনিবার ব্রিগেডের সভা থেকে রাজ্যের তৃণমূল সরকারকে নির্মম বলে আক্রমণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ পাল্টা প্রধানমন্ত্রীকে জবাব দিয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু কেন্দ্রের বিজেপি-র নেতৃত্বাধীন সরকারকে নিরমা সরকার বলে কটাক্ষ করলেন৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement