advertisement

IPL Auction 2021: দর উঠল ৯.২৫ কোটি, মরিস-ম্য়াক্সওয়েলদের সঙ্গে পাল্লা দিলেন গৌতম

Last Updated:

দামের দিক থেকে এ দিনের নিলামে সবার নজর কেড়ে নিয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল, ক্রিস মরিস, জাই রিচার্ডসনরা৷ ভারতীয় হিসেবে একমাত্র গৌতমই তাঁদের সঙ্গে কিছুটা পাল্লা দিয়েছেন৷

#চেন্নাই: আইপিএল সব সময়ই চমকে দেয়৷ শুধু মাঠের ভিতরেই নয়, নিলামের টেবলেও৷ আর তাই বোধ হয় নিলামে কোন ক্রিকেটারের কত দর উঠবে তা আগে থেকে আঁচ করা অনেক ক্ষেত্রেই অসম্ভব৷ যেমনটা এ দিন হল ভারতীয় স্পিনার অলরাউন্ডার কৃষ্ণাপ্পা গৌতমের ক্ষেত্রে৷ ২০ লক্ষ টাকার বেস প্রাইসের গৌতমকে এ দিন ৯.২৫ কোটি টাকায় কিনে নিল চেন্নাই সুপার কিংস৷ আনক্যাপড ভারতীয় প্লেয়ার হিসেবে আইপিএল ইতিহাসে সর্বোচ্চ দর পেলেন গৌতম৷
অফ স্পিনার গৌতম আইপিএল-এর মঞ্চে পরিচিত মুখ৷ রাজস্থান রয়্যালসের হয়ে ২০১৮ এবং ২০১৯ সালে খেলার পর গত বছর পঞ্জাবের হয়ে খেলেছিলেন গৌতম৷ তবে কখনওই তাঁর পারফরম্যান্স খুব একটা নজর কাড়েনি৷ এবার তাঁকে ছেডে়ও দিয়েছিল পঞ্জাব৷ তাসত্ত্বেও এ দিন নিলামে গৌতমের নাম উঠতেই তাঁকে নিয়ে রীতিমতো কাড়াকাড়ি শুরু করে কলকাতা নাইট রাইডার্স, সানরাইজার্স হায়দরাবাদ এবং চেন্নাই সুপার কিংস৷ শেষ পর্যন্ত চেন্নাইয়ের মরিয়া মনোভাবের কাছে হার মানতে বাধ্য হয় বাকি দুই দল৷
advertisement
দামের দিক থেকে এ দিনের নিলামে সবার নজর কেড়ে নিয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল, ক্রিস মরিস, জাই রিচার্ডসনরা৷ ভারতীয় হিসেবে একমাত্র গৌতমই তাঁদের সঙ্গে কিছুটা পাল্লা দিয়েছেন৷
advertisement
বিশেষজ্ঞরা মনে করছেন, যেহেতু রবীন্দ্র জাদেজা এখনও ফিট হয়ে ওঠেননি, তাই বিকল্প হিসেবেই স্পিনার অলরাউন্ডার গৌতমকে দলে নিয়েছে চেন্নাই৷ আইপিএল-এর শুরুর দিকে যদি জাদেজাকে পাওয়া না যায়, সেক্ষেত্রে গৌতমই হতে পারেন ধোনির অন্যতম অস্ত্র৷
advertisement
কৃষ্ণাপ্পা গৌতমের বয়স ৩২৷ নতুন দলের হয়ে তিনি কতটা ছাপ রাখতে পারেন, সেটাই এখন দেখার৷ গত বছর পঞ্জাবের জার্সিতে মাত্র দুটো ম্যাচে খেলার সুযোগ পান গৌতম৷ এখনও পর্যন্ত আইপিএল-এ ২৪টি ম্যাচে ১৮৬ রান করেছেন গৌতম৷ স্ট্রাইক রেট ১৬৯.০৯৷ এর পাশাপাশি ১৩টি উইকেটও নিয়েছেন তিনি৷ ব্যাটে বলে এই দক্ষতার জন্যই তাঁর উপরে বার বার আস্থা রেখেছে বিভিন্ন দল৷ বিশেষত লোয়ার অর্ডারে দ্রুত রান তোলার ক্ষমতা রয়েছে তাঁর৷ তবে এই প্রথম নয়, এর আগেও আইপিএল-এর নিলামে গৌতমকে ৬.২ কোটি টাকায় কিনেছিল রাজস্থান রয়্যালস৷
view comments
বাংলা খবর/ খবর/IPL/
IPL Auction 2021: দর উঠল ৯.২৫ কোটি, মরিস-ম্য়াক্সওয়েলদের সঙ্গে পাল্লা দিলেন গৌতম
Next Article
advertisement
‘দাদাগিরি নয়, টেকনিশিয়ানদের স্বার্থ বড়...!’ টলিউডের ‘হুমকি’ সংস্কৃতি নিয়ে সরব দেব, পাল্টা জবাব স্বরূপ বিশ্বাসেরও
‘দাদাগিরি নয়, টেকনিশিয়ানদের স্বার্থ বড়...!’ টলিউডের ‘হুমকি’ সংস্কৃতি নিয়ে সরব দেব, পাল্টা জবাব স্বরূপ বিশ্বাসেরও
  • ‘দাদাগিরি নয়, টেকনিশিয়ানদের স্বার্থ বড়...!’

  • টলিউডের ‘হুমকি’ সংস্কৃতি নিয়ে সরব দেব

  • পাল্টা জবাব স্বরূপ বিশ্বাসেরও

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement